District

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বিদায়ী বিধায়কের

0
(0)

খবর লাইভ : ফের করোনার ছোবল। প্রাণ হারালেন মুরারই বিধানসভার বিধায়ক বিধায়ক আব্দুর রহমান। আজ সকালে কলকাতার রবীন্দ্রনাথ টেগোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ভোটের মধ্যেই প্রাণ হারালেন মুরারই বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুর রহমান। তার পরিবর্তে প্রার্থী করা হলো মুশারফ হোসেনকে। উল্লেখ্য সম্প্রতি করন আক্রান্ত হন আব্দুর রহমান। এর ফলে তার লিভারেও সংক্রমণ ছড়ায়। অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ায়, তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার পরামর্শ দেন চিকিৎসকরা। সে কথা জানানো হয় তৃণমূল কংগ্রেসের জেলা ও রাজ্য নেতৃত্বকে। তারপরেই প্রার্থী বদল এর সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। পোশাকি নাম আব্দুর রহমান হলেও এলাকাতে তিনি জনপ্রিয় ছিলেন লিটন দা হিসেবে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করার পর প্রায় একমাস প্রচার করেন তিনি। এর কয়েক দিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন বলে সূত্রের খবর। কোভিদ পরীক্ষা করার পর রিপোর্ট পজেটিভ আসে। এরপর শনিবার সকালে মৃত্যু।
করুণায় আক্রান্ত হয়েছেন ডান বাম সব শিবিরের প্রার্থীরাই। ইতিমধ্যে পঞ্চম দফার ভোটের আগে মারন ভাইরাস প্রাণ কেড়েছে দুই প্রার্থীর।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *