National Special News Special Reports

চেন্নাইয়ে মন্দৌসের তাণ্ডবে লন্ডভন্ড মেরিনা বিচ

0
(0)

খবর লাইভ : চেন্নাইয়ের বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড় মন্দৌসের তাণ্ডবে শতাধিক গাছ ভেঙে পড়েছে। লন্ডভন্ড হয়ে গেছে মেরিনা বিচ। বেশ কিছু এলাকা পানিবন্দি হয়ে পড়েছে। ভেঙে পড়েছে দেয়াল, বিদ্যুতের খুঁটি। তবে এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের স্থলভাগে আছড়ে প্রক্রিয়া শুরু হয় শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ। রাত দেড়টা নাগাদ তামিলনাড়ুর মহাবলীপুরমের ওপর দিয়ে অতিক্রম করে মন্দৌস। স্থলভাগের ওপর দিয়ে অতিক্রম করার সময় মন্দৌসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬৫ থেকে ৭৫ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের জেরে প্রবল বৃষ্টি হয়েছে চেন্নাই ও সংলগ্ন এলাকায়। হাওয়া অফিস সূত্রে খবর, চেন্নাইয়ে এখন পর্যন্ত বৃষ্টি হয়েছে ১১৫ মিলিমিটার।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্থলভাগের ওপর দিয়ে ঘূর্ণিঝড় অতিক্রম করার পর সেটি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর পর আরো শক্তি হারিয়ে মন্দৌস নিম্নচাপে পরিণত হবে।

এএনআই জানিয়েছে, ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩টি অন্তর্দেশীয় ফ্লাইট ও তিনটি আন্তর্জাতিক বিমান বাতিল করে দেওয়া হয়। তামিলনাড়ু, পন্ডিচেরিতে স্কুল-কলেজ বন্ধ রাখা ছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ত্রাণ শিবিরের ব্যবস্থা করেছিল প্রশাসন। পাশাপাশি মোতায়েন করা হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *