State

করোনা নিয়েও বিজেপিকে কাঠগড়ায় তুললেন মমতা, কী বললেন তিনি?

0
(0)

খবর লাইভ : ভোট চলছে। রাজনৈতিক নেতারা সবাই ব্যস্ত প্রচারে। আর সেই ফাঁকে চোরা পথে হুহু করে বাড়ছে করোনার গ্রাফ। এনিয়ে বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জলপাইগুড়ির সিপাহিপাড়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ করেন মমতা বলেন, রাজ্যে আবার কোভিড ছড়িয়ে দিয়েছে ওরা। সব ভালো করে দিয়েছিলাম আমরা। সময়মতো যদি টিকা দিয়ে দিত, তাহলে আর কোভিড হতো না। ভোটের প্রচারের নামে এবার বাইরে থেকে লোক এনেছে। আর আমাদের এখানে রোগ ছড়িয়ে দিয়ে পালিয়ে গিয়েছে।”
বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মমতা আরও বলেন, বিজেপি কী রকম ছদ্মবেশী ধর্ম করে জানেন? রাজবংশী এলাকায় গিয়ে বলবে, আমরা উদ্বাস্তুদের পছন্দ করি না। উদ্বাস্তু এলাকায় উল্টো কথা বলবে। সব উদ্বাস্তুদের আইনি স্বীকৃতি দিয়ে দিয়েছি আমরা। ওরা হিন্দু-মুসলমানে গন্ডগোল লাগায় তা শুধু নয়, ওরা রাজবংশীদের সঙ্গে কামতাপুরীদের লড়াই লাগিয়ে দেয়, হিন্দুদের সঙ্গে খ্রিষ্টানদের লাগায়।
নেত্রী আরও বলেন, ”কোভিডে লোক মারা যাচ্ছে। আর বিজেপির পার্টি অফিস থেকে ইঞ্জেকশন দিচ্ছে। পার্টির ইঞ্জেকশন। লোককে বাঁচাতে গিয়ে মেরে দিচ্ছে। এসব আমরা করি না। ইঞ্জেকশন দিতে গেলেও জানতে হবে ওটা আসল কিনা। ওটা ডাক্তারদের কাজ।” করোনা প্রসঙ্গে আরও সুর চড়িয়ে মমতা বলেন, ”রাজ্যে আবার কোভিড ছড়িয়ে দিয়েছে ওরা। সব ভালো করে দিয়েছিলাম আমরা। সময়মতো যদি টিকা দিয়ে দিত, তাহলে আর কোভিড হতো না। ভোটের প্রচারের নামে এবার বাইরে থেকে লোক এনেছে। আর আমাদের এখানে রোগ ছড়িয়ে দিয়ে পালিয়ে গিয়েছে।এখন বলে ভোট দাও? আগের বার কোভিড যখন হয়েছিল তখন এরা কেউ আসেনি। এখন এসেছে ভোট প্রচারের জন্য।”
জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ প্রদীপকুমার বর্মার সমর্থনে এই সভা করেন তিনি। তবে তৃণমূল প্রার্থী ডাঃ প্রদীপকুমার বর্মা করোনা আক্রান্ত। তাই সভায় উপস্থিত থাকতে পারেননি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *