State

”শীতলকুচি কাণ্ড পুলিশের প্ল্যান”, দমদমের জনসভা থেকে আক্রমণ মমতার

0
(0)

খবর লাইভ : ”শীতলকুচি কাণ্ড পুলিশের প্ল্যান। পুলিশ সুপারের সঙ্গে প্ল্যান করেছে বিজেপি। যাঁরা গুলি চালিয়েছেন, তাঁদের নাম আছে আমার কাছে। একটা দল বলছে বুকে গুলি চালিয়ে দাও। পরিকল্পনার কথা জানতেন প্রধানমন্ত্রীও।আমি ছেড়ে কথা বলব না।” দমদমে প্রার্থীর সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে গিয়ে এভাবেই ঝাঁঝালো আক্রমণ করলেন বিজেপিকে।

শীতলকুচিকাণ্ডে বেফাঁস মন্তব্য আগেই করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার সেই তালিকায় নাম যোগ হল রাহুল সিনহার। হাবড়ার বিজেপি প্রার্থী  বলেন, ”গুলি করে ৪জন কেন, ৮জনকে মারা উচিৎ ছিল।” এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন মমতা। তিনি এদিন বলেন, ”এ ধরনের কথা যাঁরা বলেন, তাঁদের ব্যান করা উচিৎ।    খুনোখুনির কথা যাঁরা বলেন, তাঁদের গ্রেফতার করা উচিৎ। কথায় নিয়ন্ত্রণ না থাকলে মানুষের সেবা করবে কীভাবে?”

পাশাপাশি মমতা এদিন বলেন, ”এখানে এখন কিছু হলে, আমার দায় নয়। অঘোষিত ৩৫৬ ধারা জারি করে ভোট করছে।একটা কাউকে মেরে ফেলে হিন্দু-মুসলিম করে দিচ্ছে। নতুন করে নাগরিকত্বের প্রয়োজন নেই। মতুয়ারা সবাই এদেশের নাগরিক। রাজ্যে সন্ত্রাস ছড়াচ্ছে বিজেপি। আমরা বুলেটের বদলে ব্যালট চাই। ওদের একদিন, আমাদের ৩৬৫দিন।”

 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *