National

পেট্রোল-ডিজেলের পর মূল্যবৃদ্ধি হল সারের, আইএফএফসিও দাম বাড়াল ৪৫-৫৮ শতাংশ

0
(0)

নয়াদিল্লি, ৮ এপ্রিল : পশ্চিমবঙ্গে চলা বিধানসভা নির্বাচন ও কেন্দ্রের তিন নয়া কৃষি আইনের বিরুদ্ধে কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ-আন্দোলনের মধ্যেই দেশের সবচেয়ে বড় সার বিক্রয়কারী সংস্থা ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ (আইএফএফসিও) আচমকা বাড়িয়ে দিয়েছে সারের দাম। ইউরিয়ার পর সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে সার অর্থাৎ ডাই-অ্যামোনিয়াম ফসফেটের (ডিএপি) ৫০ কিলোগ্রাম বস্তার দাম এক ধাক্কায় ৫৮ শতাংশ বাড়ানো হয়েছে। এর দাম ১২০০ টাকা থেকে বাড়িয়ে ১৯০০ টাকা করা হয়েছে। ফসফেট ছাড়াও অন্যান্য সারের দাম ও বৃদ্ধি পেয়েছে। ১ এপ্রিল থেকে বাড়ানো হয়েছে সমস্ত সারের দাম। ইফকোর এক মুখপাত্র জানিয়েছেন যে, সারের এই দাম বাড়ার সঙ্গে কোনও রাজনৈতিক দল বা সরকারের সম্পর্ক নেই। গত ৫-৬ মাসে আন্তর্জাতিক বাজারে সারের দাম বৃদ্ধির ফলে এমনটা ঘটেছে বলে মনে করা হচ্ছে। ডিএপি আমদানি করতে ভারতকে টন পিছু ৫৪০ ডলার গুণতে হয় যা অক্টোবরে ছিল ৪০০ ডলার। অ্যামোনিয়া ও সালফারের দাম টন পিছু ২৮০ ডলার ও ৮৫ ডলার থেকে বেড়ে হয়েছে ৫০০ ডলার ও ২২০ ডলার। বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন প্রকাশ করেছে খাদ্যমূল্য ইন্ডেক্স (এফপিআই) নম্বর বিশ্বজোড়া অতিমারিজনিত লকডাউনে ২০২০ সালের মে মাসে ৯১ পয়েন্টে ছুঁয়েছিল যা গত ৪ বছরে সবচেয়ে কম। যাইহোক, পেট্রোল, ডিজেল ও এলপিজির দামের সঙ্গে কৃষি সারের দাম বাড়ার ফলে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিসরে প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে, আচমকা চাষের জন্য প্রয়োজনীয় সারের দাম বাড়ায় ভাঁজ পড়েছে কৃষকদের কপালে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *