খবর লাইভ : মমতা বন্দোপাধ্যায়ের পর এবার শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম কেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। ২৪ ঘণ্টার মধ্যে জবাব চাওয়া হয়েছে তাঁর কাছ থেকে।
কেন শুভেন্দুকে নোটিশ? নন্দীগ্রামের একটি সভায় শুভেন্দু মমতাকে ‘বেগম’ বলে সম্বোধন করেছিলেন। শুভেন্দু বলেছিলেন, ‘আমি কীর্তন গাইতে শুনতে ভালবাসি। এটা নতুন কিছু নয়। একদিকে আমাদের বিরুদ্ধে লড়ছেন বেগম। অন্যদিকে আমি আপনাদের পরিবারের ছেলে, আপনাদের ছোট ভাই। আর ছোটদের বড় ভাই। কাকে আপনারা বেছে নেবেন বলুন। ভোট দরজায় কড়া নাড়ছে। আপনারা বেগমকে ভোট দেবেন না। আপনারা যদি বেগমকে ভোট দেন, তাহলে এটা মিনি পাকিস্তান হয়ে যাবে। আপনাদের এলাকায় দাউদ ইব্রাহিম চলে আসবে। আমরা সবকিছু লিখে রাখছি।’
শুভেন্দুর বিরুদ্ধে এই অভিযোগ অবশ্য তৃণমূলের তরফে হয়নি। সিপিএম(এল) এর কেন্দ্রীয় কমিটির নেত্রী কবিতা কৃষ্ণন কমিশনে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই শুভেন্দুকে নোটিশ পাঠায় তারা।




