খবর লাইভ : সন্দেশখালিতে বাড়ছে উত্তেজনা। সন্দেশখালির বয়ারমারিতে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি স্থানীয় গ্রামবাসীদের। রাজবাড়ি এলাকাতেও স্থানীয় এক মহিলা আহত হয়েছেন বলে খবর। ইতিমধ্যেই রাজবাড়ি ফাঁড়ির বাইরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। সন্দেশখালির বয়ারমারিতে বিজেপির বিক্ষোভ। তৃণমূল কর্মী-সমর্থকেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মীরা। পুলিশ এসে সেই অবরোধ জোর করে তুলে দেয়। এর পর বিজেপি কর্মী-সমর্থকেরা বয়ারমারির বাসন্তী সড়ক অবরোধ করেন। ঘটনাস্থলে পৌঁছন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। পুলিশের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন তিনি। বিজেপির অভিযোগ, তৃণমূলের মারে গুরুতর আহত হয়েছেন বিজেপি কর্মী চঞ্চল খাটুয়া।
আরও পড়ুনঃ ভোটের সকাল থেকেই বিজেপি-তৃণমূল সংঘর্ষে রক্তারক্তি কাণ্ড সন্দেশখালিতে
নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সপ্তম তথা শেষ দফায় বিকেল ৫টা পর্যন্ত বাংলার ৯ আসনে ভোটদানের হার ৬৯.৮৯ শতাংশ। ভোটদানের হারের নিরিখে সকলের চেয়ে এগিয়ে ৭৬.৫৬ শতাংশ। বিকেল ৫টার হিসাব অনুযায়ী সবচেয়ে কম ভোট পড়েছে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে। সেখানে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৫৯.২৩ শতাংশ।




