State

মুসলিমদের ভোট চাওয়ায় মমতাকে শোকজ নির্বাচন কমিশনের

0
(0)

খবর লাইভ : নির্বাচনী জনসভায় প্রকাশ্যে মুসলিমদের একত্রিত হয়ে তৃণমূলকে ভোট দেওয়ার আর্জি জানিয়ে নির্বাচন কমিশনের রোষানলে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে তৃণমূল সুপ্রিমোকে শোকজ করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই তাঁকে শোকজের জবাব দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। যদি জবাব সন্তোষজনক না হয় তাহলে তাঁর বিরুদ্ধে যে নির্বাচনী বিধিভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়া হবে, সেই হুঁশিয়ারিও দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।
গত ৩ এপ্রিল এক নির্বাচনী জনসভায় রাজ্যের মুসলিম ভোটারদের প্রতি তৃণমূল সুপ্রিমো আর্জি জানান, আপনারা অন্য কোনও দলকে ভোট দিয়ে ভোট ভাগাভাগির খেলায় যাবেন না। তৃণমূল প্রার্থীদের ভোট দিন।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। গত সোমবার কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নাকভির নেতৃত্বাধীন বিজেপির এক প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের দায়ে এফআইআর দায়েরের আর্জি জানায়। বিজেপির সেই দাবি মেনেই এদিন মমতাকে শোকজ নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *