National Special News Special Reports

আরও পাঁচ বছর বিনামূল্যে র‍েশন পাবেন দেশবাসী, প্রতিশ্রুতি মোদির

0
(0)

খবর লাইভ : আগামী শুক্রবার প্রথম দফায় লোকসভা ভোট। তার চার দিন আগে নির্বাচনি ইস্তাহার প্রকাশ করল বিজেপি। রবিবার সকালে ‘সংকল্প পত্র’ উদ্বোধন হল দিল্লিতে বিজেপির হেডকোয়ার্টারে। ‘মোদি কি গ্যারান্টি’ নামে এই সংকল্প পত্রে একাধিক বিষয় নিয়ে প্রতিশ্রুতি দিয়েছে দেশের শাসকদল।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘দেশের মানুষ বিজেপির ইস্তেহারের জন্য অপেক্ষায় ছিলেন। এই সংকল্প পত্র বিকশিত ভারতের চারটি মজবুত স্তম্ভ, যুব-নারী-গরিব এবং কৃষকদের জন্য তৈরি করা হয়েছে। আজ দেশের নানা প্রান্তে নববর্ষের উৎসব পালিত হচ্ছে। বাংলায় পয়লা বৈশাখ উদযাপন করা হচ্ছে। এই শুভদিনে প্রকাশিত হল বিজেপির সংকল্প পত্র। এটা আমাদের কাছে বড় আশীর্বাদ। সোনায় সোহাগা, কারণ আজ বাবাসাহেব আম্বেদকরের জন্ম জয়ন্তীও।’

তাদের ‘সংকল্প পত্রে’ ‘মোদির গ্যারান্টি’র উপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, মোদি দলের ইস্তাহারে মহিলা, যুব সম্প্রদায়, কৃষক এবং গরিব মানুষকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। দলের ইস্তাহার প্রকাশ হওয়ার পর বক্তব্য রাখতে উঠে মোদি বলেন, ‘মোদির গ্যারান্টি এই যে, বিনামূল্যে র‍্যাশন বণ্টনের প্রকল্প আগামী ৫ বছরের জন্য চালু থাকবে। দল তৃতীয় বারের জন্য কেন্দ্রে ক্ষমতায় এলে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের আওতায় সত্তরোর্ধ্ব সমস্ত মানুষ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবেন। প্রধানমন্ত্রী সূর্য ঘর ফ্রি ইলেকট্রিসিটি স্কিম’ প্রকল্পে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পাওয়ার পাশাপাশি বিদ্যুৎ বিক্রির সুযোগও থাকবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *