খবর লাইভ : কয়লা পাচারকাণ্ডে এবার গ্রেফতার পুলিশ অফিসার। বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্রকে রবিবার গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দিল্লিতে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাঁকে। তিনি তৃণমূলের যুব নেতা বিনয় মিশ্রের আত্মীয়।
কয়লা ও গরুপাচারকাণ্ডে পুলিশ-প্রশাসনের আধিকারিকদের দফায় দফায় জিজ্ঞাসাবাবাদ করছে ইডি ও সিবিআই। তদন্তকারীরা মনে করছেন, পাচারকাণ্ডে পুলিশ-প্রশাসনের একাংশ জড়িত।
শনিবার কলকাতার নিজাম প্যালেসে কয়লা পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালাকে দ্বিতীয় দফায় জেরা করা হয়। সিবিআই সূত্রে খবর, তাঁর উত্তরে সন্তুষ্ট হতে পারেন নি আধিকারিকরা। সোমবার ফের তাঁকে তলব করা হয়েছে।




