District

ফের অশনি সংকেত, ভাঙছে তৃণমূল

0
(0)

খবর লাইভ: ভাঙন অব্যাহত তৃণমূলে। তৃণমূল সুপ্রিমোর বিশ্বস্ত সেনানী সোনালী গুহ, মালদহের হবিবপুরের তৃণমূল প্রার্থী সরলা মুর্মু সহ একঝাঁক নেতানেত্রী দল ছেড়েছেন। বুধবার ফের ভাঙন। এবার ধস খোদ ব্রাত্য বসুর শিবিরে। এদিন দল ছাড়ছেন দক্ষিণ দমদম পুরসভার প্রশাসক প্রবীর পাল ও তাঁর অনুগামীরা। প্রবীরকে স্থানীয়রা কোটি দা বলেই চেনেন। এলাকায় তাঁর বিশেষ হোল্ডও রয়েছে। তাই
তিনি গেরুয়া শিবিরে যোগ দিলে দল যে এই এলাকায় সমস্যায় পড়বে, তা জানেন তৃণমূল নেতৃত্বও। যদিও এ ব্যাপারে রা কাড়েননি তাঁরা।
শুধু দক্ষিণ দমদম নয়, ভাঙছে রাজারহাটের তৃণমূলও। রাজারহাট-গোপালপুর পুরসভার এক ঝাঁক কাউন্সিলরও তৃণমূল ছেড়ে এদিন বিজেপিতে যোগ দিচ্ছেন। তাঁদের সঙ্গে গেরুয়া খাতায় নাম লেখাচ্ছেন তাঁদের অনুগামীরাও। ফলে এই অঞ্চলেও তৃণমূল ‘রামধাক্কা’ খাবে বলেও মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
ভাঙনের খবর মিলতে পারে পানিহাটি থেকেও। প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে শিবির বদল করতে পারেন নির্মল ঘোষের বিরোধী গোষ্ঠীর লোকজন।
এখানে প্রার্থী করা হয়েছে নির্মলকে। অভিযোগ, সমস্ত পদই দখল করে রয়েছেন নির্মলের অনুগামীরা। তাই এই পুরসভারও বেশি কয়েকজন কাউন্সিলর এদিনই যোগ দিতে পারেন পদ্ম-শিবিরে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *