District

ভোটের হাওয়ায় উত্তপ্ত দিনহাটা

0
(0)

খবর লাইভ: বঙ্গে ভোটের হাওয়া বইতেই শুরু হয়েছে রাজনৈতিক সংঘর্ষ। ভোটের নির্ঘন্ট প্রকাশের পর থেকে বিজেপি-তৃণমূল সংঘর্ষে অশান্তি ছড়িয়েছে জেলায় জেলায়। এবার তৃণমূল ও বিজেপির মধ্যে মার-পাল্টা মারের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহারের দিনহাটা ১ নং ব্লকের ভেটাগুড়ির কাশিগঞ্জ ঘাট এলাকা৷
রবিবার রাতে কাশিগঞ্জ ঘাটে এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ ওই ঘটনার পরে বিজেপির বিরুদ্ধে পাল্টা তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় সন্তু দাস নামে এক তৃণমূল কর্মী জখম অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন৷ জখম হয়েছেন বিজেপির এক কর্মীও। খবর পেয়ে দিনহাটার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনও থমথমে এলাকা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *