খবর লাইভ : আমি জলঢোরা নই। আমি জাত গোখরো। রবিবার বিজেপিতে যোগ দিয়ে এই ভাষাতেই হুঙ্কার ছাড়লেন মিঠুন চক্রবর্তী। এদিন গেরুয়া সমর্থকদের উদ্দেশ্যে মিঠুন বলেন, ‘আমার নাম মিঠুন চক্রবর্তী। আমি যা বলি তা করে দেখাই।’ এদিন পুরোনো দিনের কথা স্মরণ করে মিঠুন বলেন, ‘আজকের দিনটা আমার কাছে স্বপ্নের মত। অন্ধ গলি থেকে দেশের সবচেয়ে বড় গণতন্ত্রের প্রিয় প্রধানমন্ত্রীর পাশে পৌঁছে যাওয়াটা সত্যিই স্বপ্নের মত।’ একইসঙ্গে তিনি বলেন, ‘বাংলায় থাকা সব মানুষই বাঙালি। যাঁরা এখানে বড়ো হয়েছেন, তাঁদের এখানকার সব জিনিসে অধিকার আছে। সেই অধিকার কেউ ছিনিয়ে নিতে চাইলে আমাদের মত কিছু মানুষ রুখে দাঁড়াবে।’
Related Articles
বেনজির, জনস্বার্থ মামলা আর শুনবেন না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি!
0 (0) খবর লাইভ : জনস্বার্থ মামলা আর শুনবেন না কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। আদালত প্রদত্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১ সালের পর থেকে দায়ের হওয়া কোনও জনস্বার্থ মামলার শুনানি হবে না এই প্রধান বিচারপতির এজলাসে! নতুন করে দায়ের হওয়া জনস্বার্থ মামলাও শুনবেন না তিনি। তার পরিবর্তে কোন বিচারপতির এজলাসে এই সব জনস্বার্থ মামলার শুনানি […]
পুলিশের চোখে ধুলো দিয়ে বেআইনিভাবে মাটি কাটছেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিজেপি নেতা মাজা
0 (0) খবর লাইভ : ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। এই প্রবাদ বাক্যের মতোই বজ্জাত অপরাধী কখনও শোধরায় না। দুর্নীতি ও দলবিরোধী কাজের জন্য বছর দশেক আগে তৃণমূল বহিষ্কার করেছিল হুগলির হরিপালের নেতা শেখ মুজাফফর ওরফে মাজাকে। তবে দশ বছর পরেও তিনি শোধরাননি। নিজে সামনে না এলেও সৌমেন ঘোষ নামে এক ব্যক্তির মাধ্যমে বেআইনি মাটি […]
নিশীথ মামলায় আদালতে অহযোগিতার অভিযোগ সিবিআইয়ের
0 (0) খবর লাইভ : রাজ্য পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ জানালো সিবিআই। নিশীথ প্রামাণিকের মামলার তদন্তে রাজ্য পুলিশ অসহযোগিতা করছে বলে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করেছে সিবিআই। মামলার নথি তাঁদের হাতে দিতে গড়িমসি করছে বলেও অভিযোগে জানিয়েছে সিবিআই।পুলিশের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলায় নাম রয়েছে কোচবিহারের জেলা বিজেপির সাধারণ সম্পাদক, জেলা বিজেপি সহ সভাপতি, […]



