National

টিকাকরণের সার্টিফিকেট থেকেও প্রধানমন্ত্রীর ছবি সরানোর নির্দেশ দিল কমিশন

5
(1)

খবর লাইভ : পেট্রোল পাম্পের পর এবার করোনা টিকাকরণের ডিজিটাল সার্টিফিকেট থেকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বাংলা সহ ভোটমুখী পাঁচ রাজ্যে এই নির্দেশ কার্যকর করা হবে।
গত বুধবার করোনার ডিজিটাল সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবি থাকবে কেন, তা জানতে চেয়ে অভিযোগ দায়ের হয় নির্বাচন কমিশনে। তারপর এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে জানতে চায় নির্বাচন কমিশন। এরপরই টিকাকরণের সার্টিফিকেট থেকে প্রধানমন্ত্রীর ছবি বাদ দেওয়ার নির্দেশ দেয় কমিশন।
উল্লেখ্য, গত সপ্তাহ থেকে চালু হয়েছে এই রাজ্যে নির্বাচনী আচরণ বিধি। নির্বাচনী আচরণ বিধি চালু হওয়ার পর পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর ছবি সরানোর পাশাপাশি করোনার ডিজিটাল সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর নাম ও ছবি সহ বার্তা তুলে দেওয়ার দাবি তোলে তৃণমূল। এই বিষয়ে সরব হন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ান। পরে দলের তরফে কমিশনে অভিযোগ জানানো হয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *