National Special News Special Reports

নিহত আতিকের ‘বেআইনি’ জমিতে আবাস যোজনার বাড়ি তৈরি করে ৭৬ পরিবারকে দিল যোগী সরকার

0
(0)

খবর লাইভ : উত্তরপ্রদেশ পুলিশের হেফাজতে মাস কয়েক আগে নিহত হন প্রাক্তন সাংসদ আতিক আহমেদ।রাজু পাল এবং উমেশ পাল হত্যাকাণ্ডে অভিযুক্ত আতিক এবং তাঁর ভাই আশরফকে গত এপ্রিলে গুজরাতের জেল থেকে উত্তরপ্রদেশে আনা হয়েছিল। গত ১৫ এপ্রিল রাতে প্রয়াগরাজের হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময় তিন বন্দুকবাজের হামলায় নিহত হন তাঁরা।

তার ‘বেআইনি জমি’ পুনরুদ্ধার করে প্রধানমন্ত্রী আবাস যোজনার আবাসন তৈরি করেছিল উত্তরপ্রদেশ সরকার। প্রয়াগরাজের লুকারগঞ্জ এলাকার সেই আবাসনের ফ্ল্যাটগুলি শুক্রবার ৭৬টি গৃহহীন পরিবারের হাতে তুলে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
জানা গিয়েছে,নিহত আতিক এবং তাঁর সহযোগীদের দখল করে থাকা প্রায় ১,৭৩১ স্কোয়ার মিটার জমি কয়েক বছর আগে পুনরুদ্ধার করেছিল উত্তরপ্রদেশ সরকার। ২০২১ সালে ওই জমিতে আবাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন যোগী। দু’ব্লকের আবাসনে ৪১ বর্গমিটারের দু’কামরার ফ্ল্যাটগুলি তৈরি করা হয়েছে। লটারির মাধ্যমে বেছে নেওয়া পরিবারগুলির হাতে শুক্রবার সেই ফ্ল্যাটের চাবি তুলে দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ ৫ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও সায়নীকে জেরা করছে ইডি

ফুলপুরের সাংসদ এবং প্রয়াগরাজের বিধায়ক থাকার সময় ওই জমি অবৈধ ভাবে আতিক দখল করেছিলেন বলে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের অভিযোগ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *