খবর লাইভ : তাজমহলে বোমাতঙ্ক! বৃহস্পতিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, এদিন সকালে তাজমহল চত্বরে একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে সন্দেহ জাগে। অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে বিস্ফোরণ রাখার কথা জানায়। এরপর নিরাপত্তা রক্ষীদের সেই ব্যগ সম্পর্কে জানানো হয়। এরপরই সমস্ত পর্যটকদের বের করে তাজমহল খালি করে দেওয়া হয়। সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বোম্ব স্কোয়াড। পুলিশ কুকুর দিয়ে চলছে তল্লাশি। যদিও আদৌ খবরটি ভুয়ো খবর নাকি ওই ব্যগে কী আছে তা জানা যায়নি। তাজমহল এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রাখা হচ্ছে।



