National Special News Special Reports

হার্দিক এবং ক্রুণাল পাণ্ড্যর সঙ্গে কোটি কোটি টাকার প্রতারণা, ধৃত সৎভাই

0
(0)

খবর লাইভ : আইপিএলে দারুণ খেলছেন হার্দিক এবং ক্রুণাল পাণ্ড্য। হার্দিক যেমন মুম্বই দলের হয়ে খেলছেন, , তেমনই ক্রুণাল লখনউ সুপার জায়ান্টের হয়ে ম্যাচ জেতাচ্ছেন। এর মাঝেই দুই ক্রিকেটার ভাই কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ তুলেছেন। দুজনেরই অভিযোগ, তাঁদের সঙ্গে ৪.৩ কোটি টাকার প্রতারণা করেছেন তাঁদেরই সৎ ভাই বৈভব পাণ্ড্য। প্রতারণা এবং জালিয়াতির অভিযোগে বৈভবকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।হার্দিক এবং ক্রুণালের অভিযোগ, বৈভবের সঙ্গে ব্যবসা করছিলেন তাঁরা। তাঁদের যৌথ ব্যবসার চুক্তি ভঙ্গ করেছেন বৈভব। এমনকী তাঁদের যৌথ সংস্থা থেকে সরাসরি নিজের অ্যাকাউন্টে টাকাও ঢুকিয়েছেন তিনি। ২০২১ সালে তিন ভাই যৌথ ভাবে পলিমারের ব্যবসা শুরু করেন। তিন ভাইয়ের মধ্যে চুক্তি অনুযায়ী, ব্যবসায় হার্দিকের ৪০ শতাংশ, ক্রুণালের ৪০ শতাংশ এবং সৎভাই বৈভবের ২০ শতাংশ বিনিয়োগ করার কথা ছিল। ওই একই হারে লাভের টাকাও ভাগাভাগি করার কথা ছিল তিন ভাইয়ের মধ্যে।

আরও পড়ুনঃ বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ভারতসেরা যাদবপুর বিশ্ববিদ্যালয়!

অভিযোগ, বৈভব তাঁদের সঙ্গে চুক্তি ভেঙে একই ব্যবসা করার জন্য অন্য একটি সংস্থা নিজের নামে খুলেছেন। যার ফলে তিন ভাইয়ের আসল সংস্থার লাভ এক ধাক্কায় অনেকটা কমে গেছে। শুধু তাই নয়, যৌথ ব্যবসার অ্যাকাউন্ট থেকে ৪ কোটির বেশি টাকা বৈভব সরিয়েছেন বলেও অভিযোগ ক্রিকেটার ভাইদের। তাঁদের দাবি, পারিবারিক ব্যবসায় ক্ষতি হয়েছে, এদিকে বৈভবের নিজস্ব কোম্পানি ফুলেফেঁপে উঠেছে। শুধু তাই নয়, দিনের পর দিন নাকি বৈভব বেআইনিভাবে যৌথ সংস্থার টাকা নিজের অ্যাকাউন্টেও ঢোকাচ্ছিলেন বলে অভিযোগ।দুই ভাই অভিযোগ করেছেন, পুলিশকে জানালে তাঁদের ভাবমূর্তি কালিমালিপ্ত করার হুমকিও নাকি দিয়েছেন বৈভব। তবে বৈভবের হুমকিকে পাত্তা না দিয়ে থানায় অভিযোগ করেন দুই ক্রিকেটার ভাই। তার পরই মুম্বই পুলিশ বৈভবকে গ্রেফতার করে। প্রতারণা এবং জালিয়াতির অভিযোগে বৈভবের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলেও জানা গেছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *