State

শুভেন্দুর প্রার্থী হওয়া নিয়ে জল্পনা বাড়ালেন দিলীপ

5
(1)

খবর লাইভ : আসন্ন বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর প্রার্থী হওয়া নিয়ে জল্পনা বাড়ালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠক করেছেন রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যরা। বৈঠক শেষে রাজ্য বিজেপি সভাপতি বলেন, ‘নন্দীগ্রাম আসনের জন্য বিবেচনায় রয়েছে শুভেন্দু অধিকারীর নাম।’
উল্লেখ্য, আগামী ৪ মার্চ দিল্লিতে বসছে বিজেপির সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠক। তার আগে একটি খসড়া তালিকা তৈরি করল রাজ্য কমিটি। গতকাল জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন শুভেন্দু। এরপর থেকেই শুভেন্দুর প্রার্থী হওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়। অনেকেই মনে করছেন, প্রার্থী হবেন বলেই সরকারি পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু। তবে প্রশ্ন উঠছে, উনি কী তাহলে নন্দীগ্রাম থেকেই লড়ছেন। নন্দীগ্রাম থেকে যদি শুভেন্দু দাঁড়ান, তাহলে তাঁকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। রাজনৈতিক মহলে গুঞ্জন, তাহলে কী চ্যালেঞ্জ নিতে তৈরি আছেন শুভেন্দু!

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *