Special News Special Reports State

করমণ্ডল দুর্ঘটনা ধামাচাপা দিতেই সিবিআই তদন্ত, ফের সরব মমতা

0
(0)

খবর লাইভ : ট্রেন দুর্ঘটনায় নিহত এবং আহতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার মঞ্চ থেকে বিস্ফোরক হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন তিনি আবারও অভিযোগ করেন, ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বুধবারের মঞ্চ থেকে তিনি বলেন, এত বড় দুর্ঘটনা। কী করে ধামা চাপা দেওয়া যায় সেই চেষ্টা চলছে।
তাঁর প্রশ্ন, সিবিআই কী করবে? এরপরেই কেন্দ্রকে বিঁধে তাঁর কটাক্ষ, ‘পুলওয়ামা দেখেননি? রাজ্যপাল কী বলেছে…’ উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা সত্যপাল মালিকের অভিযোগ, পুলওয়ামা কাণ্ডের পরে তাঁকে মুখ বন্ধ রাখতে বলা হয়েছিল। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র একটি বক্তব্য তুলে ধরেছিলেন তিনি। লোকসভা নির্বাচনের আগে প্রচারে বেরিয়ে মোদি ভোট চেয়েছিলেন শহিদদের নামে। সত্যপালের দাবি ছিল, বোধ হয় এই জন্যই তাঁকে চুপ করে থাকতে বলা হয়েছিল।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, সকাল থেকে সিবিআই ঢুকিয়ে দিয়েছে। তাঁর কটাক্ষ, ইডি-সিবিআই কি এবার ওয়াশরুমেও ঢুকবে? উল্লেখ্য, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন পুরসভা সহ ২০টিরও বেশি জায়গায় ম্যারাথন তল্লাশি চালাচ্ছে সিবিআই। তল্লাশি চলেছে সল্টলেকে অবস্থিত রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর- ‘নগরায়ন’-এবং ভ্যালুয়েশন বোর্ডেও। ‘নজর ঘোরাতেই’ এই অভিযান, অন্তত এমনটাই দাবি মুখ্যমন্ত্রীর।
বলেন, এই ভাবে এত বড় ঘটনা ধামাচাপা দেওয়া যায় না। এরপরেই বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের চূড়ান্ত শাস্তি হোক। তাঁর প্রার্থনা, যারা দোষ করেছে তাদের বিচার করুক ঈশ্বর-আল্লাহ। এদিন সকলের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, ট্রেন দুর্ঘটনায় আহত এবং নিহতদের পরিবারের সাহায্যে সকলে এগিয়ে আসুন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *