খবর লাইভ : ভালো নেই বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। সম্প্রতি অনুগামীদের উদ্দেশ্যে নিজেই সে কথা জানালেন তিনি। চোখে অস্ত্রোপচারের পর বলিউড সুপারস্টার কেমন আছেন, তা নিয়ে ভক্তদের মধ্যে একটা উৎসাহ তৈরি হয়েছিল। সেই কৌতূহলের অবসান করে অমিতাভ বচ্চন নিজেই বললেন, ‘অস্ত্রোপচারের পর পুরোদমে সুস্থ হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। এই মুহূর্তে কিছু দেখতে পাচ্ছেন না। ফলে পড়তেও যেমন পাচ্ছেন না, লিখতেও পারছেন না। বেশিরভাগ সময় চোখ বন্ধ করে থাকতে হচ্ছে।’ তবে অনুগামীদের আশ্বস্ত করে বলিউড সুপারস্টার জানিয়েছেন, তাঁকে নিয়ে চিন্তা করার কিছু নেই। ধীরে হলেও সুস্থ হয়ে উঠবেন তিনি। করোনা কালে সিনেমার শ্যুটিং বেশ কয়েকদিন বন্ধ ছিল। এখন আবার শ্যুটিং আস্তে আস্তে শুরু হচ্ছে। বলিউড শাহেনশার হাতে ‘ঝুন্ড’, ‘মে-ডে’র মত বেশ কয়েকটি সিনেমা আছে। ফলে সুস্থ হয়ে শীঘ্রই শ্যুটিং ফ্লোরে ফিরতে উন্মুখ হয়ে আছেন অমিতাভ।
Related Articles
ICU তে বাপি লাহিড়ি! কী হয়েছে তাঁর?
0 (0) খবর লাইভ : করোনা আক্রান্ত বাপি লাহিড়ি। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি জনপ্রিয় এই সংগীত পরিচালক। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। বাপি লাহিড়ির মেয়ে রেমা লাহিড়ি বনসল জানিয়েছেন, সমস্ত কোভিড বিধি নিষেধ মানা সত্বেও করোনা আক্রান্ত হন তিনি। বয়সের কথা মাথায় রেখে করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, […]
নজির গড়ে অস্কার জিতল ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’
0 (0) খবর লাইভ : অপেক্ষার অবসান! ‘আরআরআর’-এর গান -‘নাটু নাটু’র মুকুটে নয়া পালক। অস্কার মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করল এই গান। সেরা মৌলিক গানের বিভাগে অস্কার জিতে নিলেন এম এম কীরাবাণী। তেলুগু ছবির ইতিহাসে নজির গড়ে গোল্ডেন গ্লোব পুরস্কারের পর অস্কার জিতল ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’। আরও পড়ুনঃ বদলিতেও মোটা টাকা! শান্তনু নিয়ে ইডির […]
স্বামীকে নিয়ে বড্ড গর্বিত সানি লিওন, কেন জানেন?
0 (0) খবর লাইভ : স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে বড্ড গর্বিত প্রাক্তন পর্নস্টার তথা বলিউড তারকা সানি লিওন। প্রায়ই তাঁকে নিয়ে আবেগমাখা কথা বলেন সানি। তাঁর সন্তানদের বাবা হিসেবে ড্যানিয়েলকে অনেক সম্মানও করেন। তবে এবার অন্য কারণ জানালেন স্বামীকে নিয়ে গর্ব করার। কী এমন করলেন ড্যানিয়েল? আসলে ওই দিন একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে ড্যানিয়েলের […]



