খবর লাইভ : কয়লা পাচারকাণ্ডে এবার নাম জড়াল যোগীর রাজ্যের। মঙ্গলবার সকালেই উত্তরপ্রদেশে চান্দৌসি কয়লা মান্ডিতে কয়লাকাণ্ডের তল্লাশি চালাতে হাজির কেন্দ্রীয় গোয়েন্দারা। কেননা এই পাচার চক্রের অন্যতম অভিযুক্ত লালা রাজ্য থেকে বেআইনিভাবে যে কয়লা উত্তোলন করত, তা মুঘলসরাইয়ের চান্দৌলির চান্দোসী কয়লা মান্ডির কিছু ব্যবসায়ীর কাছে চলে যেত বলে সূত্র মারফত জানতে পেরেছে সিবিআই।
সিবিআই সূত্রের খবর, কয়লা পাচার তদন্তে উদ্ধার বিভিন্ন নথি, সাক্ষিদের বয়ান ইত্যাদি থেকে উত্তরপ্রদেশের সূত্র মিলেছে। সেই তথ্যের ভিত্তিতে তিনদিন আগে সেখানে অভিযান করতে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা দল। সোমবার সন্ধে থেকে উত্তরপ্রদেশ পুলিশকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই। অন্যদিকে, সিবিআইয়ের তথ্যের ভিত্তিতে সেখানকার কয়লা ব্যবসায়ী নিয়াজ খান, মুরারি শেঠ -সহ কয়েকজনের বিরুদ্ধে ইতিমধ্যে পৃথক পৃথক মামলা রুজু করছে উত্তরপ্রদেশ পুলিশ



