Entertainment National Special News Special Reports

নজির গড়ে অস্কার জিতল ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’

0
(0)

খবর লাইভ : অপেক্ষার অবসান! ‘আরআরআর’-এর গান -‘নাটু নাটু’র মুকুটে নয়া পালক। অস্কার মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করল এই গান। সেরা মৌলিক গানের বিভাগে অস্কার জিতে নিলেন এম এম কীরাবাণী। তে‌লুগু ছবির ইতিহাসে নজির গড়ে গোল্ডেন গ্লোব পুরস্কারের পর অস্কার জিতল ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’।

আরও পড়ুনঃ বদলিতেও মোটা টাকা! শান্তনু নিয়ে ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য

ছোট থেকে বড় হয়েছেন ছুতোর মিস্ত্রির আওয়াজ শুনে। সেই সঙ্গীত পরিচালক আজ অস্কারের মঞ্চে। সেরা মৌলিক গানের বিভাগে অস্কার জিতে নিলেন এম এম কীরাবাণী। তে‌লুগু ছবির ইতিহাসে নজির গড়ে অস্কার জিতল ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’।

এর আগে ‘গোল্ডেন গ্লোব’ ও ‘ক্রিটিক্‌স চয়েস অ্যাওয়ার্ড’ জিতে দৌড়ে এগিয়ে ছিল ‘নাটু নাটু’। একাধিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টেক্কা দিয়েছে রিহানা, লেডি গাগার মতো তাবড় পপ তারকাদের।
২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এস এস রাজামৌলি পরিচালিত ছবি ‘আরআরআর’। তার পর থেকেই চর্চার কেন্দ্রে থেকেছে এই তেলুগু ছবি। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বক্স অফিসেও কুড়িয়েছে দর্শকের প্রশংসা। স্বীকৃতি পেয়েছে সমালোচকদের কাছেও। শুধু ছবিই নয়, ছবিকে ছাপিয়ে জনপ্রিয় হয়েছে ‘নাটু নাটু’ গান।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *