খবর লাইভ : জোটের জট কাটাতে ফের আলোচনায় বসছে বাম ও কংগ্রেস। মঙ্গলবার দুপুরে বামফ্রন্টের বৈঠক আছে। এই বৈঠকের পর কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গেও বাম নেতৃত্বেক বৈঠক করার কথা। সেই বৈঠকে আব্বাস সিদ্দিকির দলের কোনও প্রতিনিধি থাকবেন না।
সূত্রের খবর, বামেদের সঙ্গে আব্বাসের আসন সমঝোতা নিয়ে কিছুটা কথা এগোলেও এখনও কংগ্রেসের সঙ্গে আব্বাসের আসন নিয়ে কোনও কথা হয়নি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী স্পষ্টই জানিয়েছেন, মালদহ, মুর্শিদাবাদে একটিও আসন কংগ্রেস ছাড়তে পারবে না। এই পরিস্থিতিতে এই জোটের ভবিষ্যৎ এখন কোন দিকে গড়ায়, সেদিকেই তাকিয়ে আছে গোটা রাজনৈতিক মহল।


