খবর লাইভ : মঙ্গলবার সকাল থেকে হইচই পড়ে গিয়েছে দেগঙ্গায়। ইডির একটি বিশাল টিম পৌঁছায় সেখানে। দেগঙ্গা ব্লকের বেড়াচাপায় পিজি হাই টেক রাইস মিলে অভিযান চালায় ইডি। আর এরপরই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।
দীর্ঘ ক্ষণ ধরে তল্লাশির পর বাকিবুরের ঘনিষ্ঠের বাড়ি থেকে দু’টি মোবাইল তদন্তের কারণে নিয়ে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এ ছাড়া বেশ কিছু নথিপত্রও সঙ্গে নিয়ে গিয়েছে ইডির তদন্তকারী দল।
আরও পড়ুনঃ প্যারিস অলিম্পিক্সে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২-০ গোলে জয় ভারতের, জোড়া গোল হরমনপ্রীত সিং-এর
রেশন দুর্নীতি মামলার তদন্তে মঙ্গলবার ভোর থেকে অভিযানে নেমেছিল ইডি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক চালকলে হানা দিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। তালিকায় ছিল দেগঙ্গায় রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার বাকিবুর রহমানের আত্মীয় মুকুল রহমানের বাড়ি ও চালকলও। তিনি আবার তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি আনিসুর রহমানের দাদা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে মুকুলের চালকলে তল্লাশি চালায় ইডির দল। রাত ১০টা নাগাদ চালকল থেকে বেরিয়ে যান তদন্তকারীরা, কিন্তু মুকুলের বাড়িতে তখনও চলছিল জিজ্ঞাসাবাদ ও তল্লাশি পর্ব। শেষে গভীর রাত ১টার পরে বাড়ি থেকে দু’টি মোবাইল ও কিছু নথিপত্র নিয়ে বাকিবুরের আত্মীয়ের বাড়ি ছাড়ে ইডি।
মঙ্গলবার ভোর থেকে অভিযানে নেমেছিল ইডি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক চালকলে হানা দিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। তালিকায় ছিল দেগঙ্গায় রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার বাকিবুর রহমানের আত্মীয় মুকুল রহমানের বাড়ি ও চালকলও। তিনি আবার তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি আনিসুর রহমানের দাদা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে মুকুলের চালকলে তল্লাশি চালায় ইডির দল। রাত ১০টা নাগাদ চালকল থেকে বেরিয়ে যান তদন্তকারীরা, কিন্তু মুকুলের বাড়িতে তখনও চলছিল জিজ্ঞাসাবাদ ও তল্লাশি পর্ব।




