Special News Special Reports State

এআইসিসি-র বৈঠকে প্রাক্তন সভাপতি সম্বোধনে ক্ষোভ উগড়ে দিলেন খড়্গের কথায় আহত অধীর

0
(0)

খবর লাইভ : প্রদেশ কংগ্রেস সভাপতি পদে যে বদল হতে চলেছে, তা অনেক আগেই স্পষ্ট হয়ে গিয়েছে। লোকসভা ভোটের পরই বোঝা গিয়েছিল, এই পদে অধীর চৌধুরীর মেয়াদ আর বেশিদিন নয়। জানা গিয়েছিল, অধীর দিল্লি হাইকমান্ডকে ইস্তফা পত্র পাঠিয়েছেন। তাঁর ইস্তফা গৃহীত হয়েছে। তবে নতুন কেউ দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত অধীরকে কাজ চালিয়ে যেতে বলা হয়েছিল হাইকমান্ডের তরফে।

এরই মধ্যে এবার নিজের ক্ষোভ এবং অভিমানের কথা প্রকাশ্যে আনলেন অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেসের বিদায়ী সভাপতি মঙ্গলবার জানান, লোকসভা ভোট চলার সময়ে দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গের একটি মন্তব্যে আঘাত পেয়েছিলেন তিনি। সম্প্রতি, কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি এআইসিসি-র বৈঠকে তাঁকে যে ভাবে “প্রাক্তন সভাপতি” বলে অভিহিত করা হয়েছে, তা নিয়েও নিজের অসন্তোষের কথা জানিয়েছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ।মমতার পাশে দাঁড়িয়ে অধীরকে ভর্ৎসনা করেছিলেন খড়্গে। তখন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি জানিয়ে দেন, ভোটের পর সরকার গঠনের ক্ষেত্রে কী হবে না হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধীর কেউ নন। সেটা ঠিক করবে হাইকমান্ড। বিদায়ী লোকসভার কংগ্রেস দলনেতার উদ্দেশে কিছুটা হুঁশিয়ারির সুরেই খড়্গে বলেছেন, ‘‘হয় হাইকমান্ডের কথা মানতে হবে, তাদের সিদ্ধান্ত অনুসরণ করতে হবে, না হলে বাইরে যেতে হবে।’’

ভোট-পর্ব মেটার প্রায় দু’মাস পর খড়্গের ওই মন্তব্য নিয়ে নিজের ক্ষোভ-অভিমানের কথা প্রকাশ্যে আনলেন অধীর। বহরমপুরের প্রাক্তন সাংসদের কথায়, “আমি দলের শীর্ষ নেতৃত্বকে বলেছিলাম, যদি আপনারা তৃণমূলের সঙ্গে জোটের আলোচনা চান, তবে নতুন কাউকে সভাপতি পদে নিয়ে আসুন। তার পর লোকসভা ভোটে রাজ্যে দলের ফল খারাপ হল। আমি সভাপতি হিসাবে ইস্তফা দিতে চেয়েছিলাম।”

অধীর দাবি করেছেন, প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গুলাম মীর গতকাল, সোমবার দিল্লিতে এআইসিসির বৈঠকে তাঁকে প্রাক্তন প্রদেশ সভাপতি বলে অভিহিত করেছেন। এই বিষয়ে নিজের ক্ষোভের কথা জানিয়ে তিনি বলেন, “আমি জানতাম যে, আমার সভাপতিত্বেই বৈঠকটি ডাকা হয়েছে। এ-ও জানতাম যে, আমি এখনও প্রদেশ কংগ্রেস সভাপতি। কিন্তু গুলাম মীর আমাকে প্রাক্তন সভাপতি বলে সম্বোধন করলেন। সেই সময় আমি জানতে পারলাম যে, আমি এখন (প্রদেশ কংগ্রেসের) প্রাক্তন সভাপতি।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *