Special News Special Reports State

চোপড়ায় ধারালো অস্ত্রের কোপ! আক্রান্ত খোদ পুলিশ

0
(0)

খবর লাইভ : অপহরণে অভিযুক্তকে ধরতে গিয়ে উত্তর দিনাজপুরের চোপড়ায় আক্রান্ত পুলিশ। ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে।জখম চার পুলিশ কর্মী। যদিও পুলিশ সুপার জানিয়েছেন, ২ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। তাঁদের শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।

অপহরণ মামলায় অভিযুক্তকে ধরতে গতকাল গভীর রাতে আমতলা এলাকায় হানা দেয় চোপড়া থানার পুলিশ। অভিযুক্তর বাড়িতে পৌঁছলে তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে পুলিশ কর্মীদের ওপর চড়াও হয়। আহতদের মধ্যে পুলিশের গাড়ির চালকও রয়েছেন। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে চোপড়া থানার পুলিশ। অভিযুক্ত পলাতক। বুধবার গভীর রাতের এই ঘটনার নেপথ্যে কারা, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, চোপড়ার আমতলা এলাকায় এক দুষ্কৃতীকে ধরতে গিয়েছিল পুলিশের একটি দল। ওই দুষ্কৃতীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অভিযোগ, অভিযুক্তের বাড়ির কাছে তল্লাশিতে যেতেই পুলিশের উপরে হামলা চালায় দুষ্কৃতীরা। হামলার ঘটনায় পুলিশের দুই আধিকারিক, এক কনস্টেবল এবং এক জন গাড়ির চালক গুরুতর জখম হন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুষ্কৃতীর নাম দিল মহম্মদ। তাঁর বাড়িতেই তল্লাশি অভিযানে গিয়েছিল পুলিশ।জানা গিয়েছে, দিল মহম্মদ এবং তাঁর ছেলেরা সুদের কারবার করত। তিন মাইল এলাকার এক ব্যক্তি টাকা ধার নিয়ে ফেরত দিচ্ছিলেন না বলে খবর। অভিযোগ, সেই কারণে ওই ব্যক্তিকে অপহরণ করে দিল মহম্মদের দলবল। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, দিল মহম্মদের বাড়িতে তল্লাশি অভিযানে যাওয়ার পরেই আচমকা পুলিশের উপরে হামলা হয়। হামলায় মহিলারাও ছিলেন বলে অভিযোগ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *