National Special News Special Reports

এবার থেকে মোবাইল ফোন এবং চার্জারের দাম কমবে

0
(0)

খবর লাইভ : প্রযুক্তির ক্ষেত্রে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ ২৩ জুলাই ২০২৪ পূর্ণাঙ্গ বাজেট পেশের মাধ্যমে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন এবার থেকে মোবাইল ফোন এবং চার্জারের দাম কমবে। এই মোবাইল ফোন এবং চার্জারের উপর কাস্টম ডিউটি কমানো হয়েছে ১৫ শতাংশ। এর ফলে অনেকটাই দাম স্বস্তি পাবেন সাধারণ মানুষ।

নির্মলা সীতারামন আজ বাজেট পেশের সময় জানান, গত ৬ বছরে দেশীয়ভাবে পণ্য উৎপাদনের হার অনেকাংশে বেড়েছে। আর এই অবসরেই মোবাইলের যন্ত্রাংশ, গ্যাজেট এবং পিভিসি উৎপাদনের উপর ১৫ শতাংশ কাস্টম ডিউটি কমানো হবে।কাস্টম ডিউটি কমানোর ফলে মোবাইল ফোনের দাম অনেকটাই কমে আসবে এবার। কমে যাবে মোবাইল চার্জারের দামও। নির্মলা সীতারামন এদিন জানান, ভারতে মোবাইল ফোনের উৎপাদন ৩ গুণ বেড়ে গিয়েছে। বাজেটে এও বলা হয়েছে যে এবার থেকে বিদ্যুতের তাঁর এবং এক্স-রে মেশিনের দাম কমে যাবে।এর আগে জানুয়ারি মাসে কেন্দ্র সরকার জানিয়েছিল মোবাইল ফোনের যন্ত্রাংশের উপর আমদানি শুল্ক কমিয়ে ১০ শতাংশ করা হবে। এবার বেসিক কাস্টম ডিউটি কমানোর কথা ঘোষণার পরে এ কথা স্পষ্ট বোঝা যাচ্ছে যে কেন্দ্র সরকার দেশীয়ভাবে স্মার্টফোন উৎপাদনকে আরো এগিয়ে নিয়ে যেতে চাইছে এবং তাঁর পাশাপাশি মধ্যবিত্তকে এই মোবাইলের দামের দিক থেকে খানিক রেহাই দিতে চাইছে।

এর পাশাপাশি সরকার সেই সমস্ত সরঞ্জামের উপরেও কাস্টম ডিউটি কমিয়েছে যে সরঞ্জামগুলি মূলত লিথিয়াম আয়ন ব্যাটারি বানাতে কাজে লাগে। মূলত চার্জেবল ব্যাটারি, ইভি গাড়ি বাইকের ব্যাটারিতে এই লিথিয়াম আয়ন ব্যাটারি থাকে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *