International Special News Special Reports

বাংলাদেশে কারফিউ জারি করল শেখ হাসিনা সরকার

0
(0)

খবর লাইভ : পুরো বাংলাদেশে কারফিউ জারি করল শেখ হাসিনা সরকার। নামানো হচ্ছে সেনা। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনার প্রেস সেক্রেটারি নইমুল ইসলাম খান বলেছেন যে ‘কারফিউ জারি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অসামরিক কর্তৃপক্ষকে সহায়তা করতে বাংলাদেশে কারফিউ জারি করল শেখ হাসিনা সরকার। নামানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আরও পড়ুনঃ ভিক্টোরিয়া হাউস অভিযানে বিজেপিকে অনুমতি হাই কোর্টের

, জানা গিয়েছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তের হাসপাতাল থেকে যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে পুলিশ এবং বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধে কমপক্ষে ১০৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মৃতের সংখ্যা ৪০-র ঘরে ছিল। শুক্রবার সেই সংখ্যাটা একলাফে বেড়ে ১০০-র গণ্ডি ছাড়িয়ে গিয়েছে বলে এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে। যদিও সরকারিভাবে সেই বিষয়ে বাংলাদেশ সরকারের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
এমনিতে শুক্রবার সকালের দিকেই বাংলাদেশের রাজধানী ঢাকায় যাবতীয় মিছিল, জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে পুলিশ। এএফপির প্রতিবেদন অনুযায়ী, পুলিশের প্রধান হাবিবুর রহমান জানিয়েছেন যে জনগণের সুরক্ষার জন্য সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকলেও পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
যদিও আন্দোলনকারী পিছু হটতে রাজি নন। এএফপির প্রতিবেদন অনুযায়ী, ঢাকায় বিক্ষোভ মিছিলে যোগ দেওয়া সারওয়ার তুষার নামে একজন বলেন যে ‘আমাদের বিক্ষোভ চলবে। আমরা অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগের দাবি করছি। মৃত্যুর জন্য এই সরকারই দায়ি।’ ওই ব্যক্তি মিছিলে যোগ দেওয়ার পরে সামান্য চোট পেয়েছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *