Special News Special Reports State

সোশ্যাল মিডিয়া দেখে বোমা তৈরি শিখে ধৃত যুবক!

0
(0)

খবর লাইভ : জানলে অবাক হবেন, সোশ্যাল মিডিয়া দেখে বোমা তৈরি শিখেছিলেন ১৮ বছরের এক যুবক। সেই অনুযায়ী জোগাড় করেছিলেন বোমা তৈরির মশলা-সহ নানা সরঞ্জাম। শুধুমাত্র এখানেই থেমে থাকেননি। বোমা তৈরি করে গভীর রাতে পাড়ার রাস্তায় সেই বোমা ফাটিয়ে পরীক্ষা করেও দেখছিলেন। তখনই নজরে পড়ে পাড়ার কয়েকজনের। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ এসে যুবককে ধরে। উদ্ধার হয় আধ ফাটা বোমাগুলি। পরে যুবকের বাড়িতে হানা দিয়ে উদ্ধার হয়েছে বোমা তৈরির মশলাও।ঘটনাটি ঘটেছে জয়নগর-মজিলপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তিলিপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, যুবকের নাম প্রবীর চট্টোপাধ্যায়। স্থানীয় সূত্রের জানা গিয়েছে, তাঁর বাড়ি মন্দিরবাজার থানা এলাকায়। কয়েকবছর আগে তিলিপাড়া এলাকায় এসে থাকতে শুরু করেন তারা। শনিবার রাত ১১টা নাগাদ স্থানীয় তিলিপাড়া-সীমানিপাড়া রাস্তার উপর বোমা ফাটাচ্ছিলেন তিনি। সেখানে গোটা দু’য়েক বোমা ফাটান।

সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার চিন্ময় দে জানিয়েছেন,রাতে এলাকা নিঃস্তব্ধ হয়ে যাওয়ার পর রাস্তায় বেরিয়ে সম্ভবত বোমা ফাটিয়ে পরীক্ষা করছিল। আওয়াজ শুনে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশকে জানায়। পুলিশ এসে বোমা উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, দু’টো আধ-ফাটা ও একটি তাজা বোমা উদ্ধার হয়েছে। গ্রেফতার করা হয় যুবককে। জিজ্ঞাসাবাদ করে ওই এলাকায় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হয় বোমা তৈরির মশলা-সহ নানা সরঞ্জাম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরায় যুবক জানিয়েছে যে ইউটিউব দেখে বোমা বানানো শেখেন তিনি। তারপর নানা ভাবে সরঞ্জাম জোগাড় করেন। পুলিশকে তিনি জানিয়েছেন, স্থানীয় কিছু যুবকের সঙ্গে তাঁর ঝামেলা চলছিল। তাঁদের শায়েস্তা করতেই বোমা তৈরির পরিকল্পনা করেন। সেই মতো ইউটিউব দেখে প্রস্তুতি নেন।

স্থানীয় লোকজন জানান, এই এলাকায় আগে কখনওই বোমা-বন্দুক উদ্ধারের ঘটনা ঘটেনি। জয়নগর পুর এলাকাতে এধরনে ঘটনা বিরল। ফলে এই ঘটনায় অবাক বাসিন্দারা।চিন্ময় বলেছেন,এলাকাটি জয়নগর ও মন্দিরবাজার থানার সীমান্তবর্তী এলাকা। যুবকের আসল বাড়িও মন্দিরবাজারে।

জয়নগর থানার আইসি পার্থসারথী পাল বলেন, জেরায় যুবক জানিয়েছে ইউটিউব দেখে বোমা তৈরি শেখে। সমাজমাধ্যমের ভাল দিক যেমন আছে, তেমন এর খারাপ দিকও রয়েছে। এই ঘটনাই তার প্রমাণ। যদিও পুরো বিষয়টি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন পুলিশ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *