খবর লাইভ : অ্যাম্বুল্যান্স ও সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা। কেশপুর-মেদিনীপুর রাজ্য সড়কের পঞ্চমীর পোলের দুর্ঘটনায় প্রাণ গেল ছয় জনের। মৃতদের মধ্যে চার জন একই পরিবারের সদস্য। বাকিদের নাম, পরিচয় এখনও জানা যায়নি। এই ঘটনায় জখম হয়েছেন অন্তত ২ জন। তাঁরা মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি।
আরও পড়ুনঃ স্মৃতি ইরানির পাশে দাঁড়িয়ে দলীয় কর্মীদের কী বার্তা দিলেন রাহুল
ক্ষীরপাইয়ের বাসিন্দা অপর্ণা বাগের নামে বছর উনিশের এক তরুণীর মাসতিনেক আগে বিয়ে হয়। বেশ কয়েকদিন ধরে অসুস্থ তিনি। তাঁকে ক্ষীরপাই হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকরা। রাতেই অ্যাম্বুল্যান্সে করে তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছিল। অ্যাম্বুল্যান্সে মা, স্বামী,মামা-সহ মোট আট জন ছিলেন। কেশপুর-মেদিনীপুর রাজ্য সড়ক দিয়ে যাচ্ছিল অ্যাম্বুল্যান্সটি। পঞ্চমীর পোলের কাছে উলটো দিক থেকে আসা সিমেন্ট বোঝাই লরির সঙ্গে ধাক্কা লাগে অ্যাম্বুল্যান্সের।




