Special News Special Reports State

২৩ জুলাই বাজেট পেশ নির্মলার, বেতনভোগী কর্মীদের করছাড় কত হবে জেনে নিন

0
(0)

খবর লাইভ : আগামী ২৩ জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। যা তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের প্রথম বাজেট হতে চলেছে। গত ১ ফেব্রুয়ারি যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেছিলেন, তখন সেটা অন্তর্বর্তীকালীন বাজেট বা ভোট-অন-অ্যাকাউন্ট ছিল। নয়া সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত কাজ চালানোর জন্য সেই বাজেট পেশ করা হয়েছিল। এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে।

শনিবার সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু বলেছেন, ‘আগামী ২২ জুলাই থেকে আগামী ১২ অগস্ট পর্যন্ত (সংসদীয় কার্যাবলির উপরে নির্ভর করছে) সংসদের বাজেট অধিবেশন ডাকার জন্য ভারত সরকার যে প্রস্তাব দিয়েছিল, তা গ্রহণ করেছেন মাননীয় রাষ্ট্রপতি। আর ২০২৪ সালের ২৩ জুলাই পেশ করা হবে ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট।’

আর বাজেট পেশ দিনক্ষণ ঘোষণার মধ্যেই বিভিন্ন অংশের মধ্যে একাধিক আশা-প্রত্যাশা তৈরি হয়েছে। তারইমধ্যে একটি মহলের তরফে দাবি করা হচ্ছে যে এবার বাজেটে বেতনভোগী মানুষদের স্ট্যান্টার্ড ডিডাকশনের সীমা বাড়িয়ে দ্বিগুণ করা হতে পারে। আপাতত স্ট্যান্টার্ড ডিডাকশনের অঙ্কটা হল ৫০,০০০ টাকা। সেটা বাড়িয়ে এবার বাড়িয়ে এক লাখ টাকা করা হতে পারে বলে একটি রিপোর্টে দাবি করা হয়েছে।

 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *