International Special News Special Reports

ব্রিটেনের নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে লেবার পার্টি

0
(0)

খবর লাইভ : ব্রিটেনের নির্বাচনে ফল ঘোষণা শুরু হয়েছে। ভারতীয় সময় সকাল সাড়ে নয়টা পর্যন্ত বিরোধী দল লেবার পার্টি ২৭৪ আসনে জয়ী হয়েছে। আর কনজারভেটিভ পার্টি ৪৯টি আসনে জয় পেয়েছে। আর লিবারেল ডেমোক্রেটিক পার্টি জয় পেয়েছে ৩৩টি আসনে।

আশা করা হচ্ছে, লেবার পার্টি ৪১০ আসনে জয় পাবে। আর কনজারভেটিভ পার্টি জয় পাবে ১৩১ আসনে।
সোশ্যাল মিডিয়ায় লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার হলবন ও সেন্ট প্যানক্রাস আসনে জয়ের পর বলেছেন, ‘পরিবর্তন  শুরু হয়েছে…এখন আমাদের দেওয়ার সময়।’

আরও পড়ুনঃ পাহাড় সমতলের যোগাযোগ বিচ্ছিন্ন ! ধসে বিপর্যস্ত উত্তরের পার্বত্য এলাকা
বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে বুথফেরত সমীক্ষা বলছে,  নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে রয়েছে বিরোধী দল লেবার পার্টি। ভোটের চূড়ান্ত ফল একই হলে যুক্তরাজ্যে টানা ১৪ বছর পর ক্ষমতা থেকে সরবে কনজারভেটিভ পার্টি। বিদায় নেবেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

মনে করা হচ্ছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে লেবার পার্টি সরকার গড়লে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন স্যার কিয়ার স্টারমার ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *