Special News Special Reports State

লেক থানা এলাকায় গুলিকাণ্ডে সুইসাইড নোটে চাঞ্চল্যকর তথ্য

0
(0)

খবর লাইভ : গতকাল, বুধবার লেক থানা এলাকার একটি গেস্টহাউসে প্রেমিকাকে গুলি করে আত্মঘাতী হয় বজবজের তরুণ রাকেশ সাউ (২৭)। গুলিবদ্ধ তরুণী নিক্কু কুমারী দুবে প্রাণে বেঁচে গেলেও গুরুতর জখম। ওই গেস্টহাউস থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। যেখান থেকে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

বুধবার বিকেলে প্রথম গুলির শব্দ শুনতে পান গেস্ট হাউসের কেয়ারটেকার। পায়ে গুলি লাগা অবস্থায় ঘর থেকে বেরিয়ে এসে নিক্কু কুমারী অভিযোগ করেন তাঁকে গুলি করেছে রাকেশ সাউ। হাসপাতালেও তরুণীর সঙ্গে কথা বলে পুলিশ। তরুণী জানান, রাকেশর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। কিন্তু ব্রেকআপ হয়ে গিয়েছে। কিন্তু রাকেশ তাকে সম্পর্ক রাখার জন্য বারবার চাপ দিতে থাকে। পুরনো সম্পর্কের কথা তুলে তাকে ব্ল্যাকমেলও করা হয়।

আরও পড়ুনঃ শেষ পর্যন্ত পুলিশের জালে আড়িয়াদহকাণ্ডের মূল অভিযুক্ত জয়ন্ত সিং 

অন্যদিকে, গেস্টহাউস থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে লেখা দুজনের মধ্যে ছোটবেলা থেকেই সম্পর্ক ছিল। কিন্তু দুজনের কাস্ট এক না হওয়ায় তাদের বিয়ে হয়নি। সম্প্রতি তরুণীর সঙ্গে অন্য এক যুবকের সম্পর্ক গড়ে ওঠে। পুলিশের অনুমান, পুরনো সম্পর্ক ভেঙে যাওয়া ও নিক্কুর জীবনে দ্বিতীয় পুরুষের আগমনের বিষয়টি মেনে নিতে পারেনি রাকেশ। তা থেকেই পরিকল্পনা করে ওই কাণ্ড ঘটায় সে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *