খবর লাইভ : ৬৬ শতাংশ বলের দখল ও ২৩টি শট। এই পরিসংখ্যান বলে দিচ্ছে ম্যাচটা কতটা একপেশে ছিল। ইউরোর শেষ ষোলোয় রোমানিয়ার বিপক্ষে আজ এমনই দাপুটে ফুটবল উপহার দিয়েছে নেদারল্যান্ডস। রোমানিয়ার ডিফেন্স ও গোলরক্ষক বাধা হয়ে না দাঁড়ালে এ ম্যাচে নেদারল্যান্ডস অন্তত ৬–৭ গোল পেতে পারত।
কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে কোপার কোয়ার্টার ফাইনালে ব্রাজিল। আর ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে পা রাখলো হামেস রদ্রিগেজের কলাম্বিয়াও। তবে এদিন ব্রাজিলের একটি বড় ক্ষতের সৃষ্টি হয়েছে। সেটি হলো ভিনিসিয়াস জুনিয়রকে ছেড়েই কোয়ার্টারে পা রাখতে হচ্ছে সেলেসাওদের।
ক্যালিফোর্নিয়ার লেভি’স স্টেডিয়ামে টানা ২৬ ম্যাচে অপরাজিত থাকা কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে সেলেসাওরা। তবে ১২ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে কলম্বিয়ার জালে বল জড়িয়ে দেন বার্সেলোনা তারকা রাফিনহা।
দুর্দান্ত খেলতে থাকা কলম্বিয়া প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরেন মুনেজের গোলে। দ্বিতীয়ার্ধে আর গোল না হওয়ায় অমিমাংসীতভাবেই শেষ হয় ম্যাচ।
ড্র হলেও ব্রাজিলকে নাচিয়ে ছেড়েছে কলম্বিয়া। বল দখল কিংবা শট, সবদিকেই এগিয়ে ছিল তারা। এদিকে, দুই বার হলুদকার্ড দেখায় সাত জুলাই কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে খেলতে পারবেন না ভিনিসিয়াস জুনিয়র।




