খবর লাইভ : লোকসভা স্পিকার কে হবেন তা নিয়ে জল্পনার মধ্যেই মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন ১৭তম লোকসভার স্পিকার ওম বিড়লা। ফলে প্রশ্ন উঠেছে, তবে কি ওমকেই এ বারও লোকসভা স্পিকার মনোনীত করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার?
লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে বিরোধীদের এক মত এক পথে আনার দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে। সঙ্গে সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুকেও। সেই মতো মঙ্গলবার রাজনাথ এ বিষয়ে বিরোধী দ্বারস্থ হন। কিন্তু কংগ্রেস পাল্টা ডেপুটি স্পিকার শর্ত দেয় সরকারকে।
আরও পড়ুনঃ বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে গেল আফগানিস্তান
কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়্গে বলেন, সংসদের উপধ্যক্ষ নির্বাচন করতে হবে বিরোধী দলগুলির কোনও প্রতিনিধিকে। এ বার কংগ্রেস একা ৯৯টি আসন পেয়েছে। বিরোধীরাও ভাল ফল করেছে এ বারের লোকসভা ভোটে।




