খবর লাইভ : হৃষীকেশ থেকে হাওড়াগামী দুন এক্সপ্রেসে হামলার ঘটনা। যাত্রীদের অভিযোগ, সোমবার রাতে ট্রেন যখন বিহারের মধ্যে দিয়ে আসছিল, তখন সংরক্ষিত কামরায় ওঠেন কয়েক জন। তাঁদের কাছে কোনও টিকিট ছিল না। তবুও সংরক্ষিত আসনে বসতে চান তারা। যাত্রীরা বাধা দিলে শুরু হয় দু’পক্ষের মধ্যে বচসা। সেই থেকেই মারামারির ঘটনা। ঘটনাটি ঘটেছে, দুন এক্সপ্রেসের এস ৯ কামরায়।
আরও পড়ুনঃ ছন্নছাড়া ফুটবল!কোপার শুরুতেই আটকে জেল ব্রাজিল, কোস্টারিকার সঙ্গে করল গোলশূন্য ড্র
চলন্ত ট্রেনে তাণ্ডব চালাল ওই দুষ্কৃতীরা। মারধর করা হল যাত্রীদের, ভাঙচুর চলল ট্রেনের মধ্যেও। কামরার যাত্রীদের কথায়, সংরক্ষিত আসনে বসতে না দেওয়ায় চড়াও হয় দুষ্কৃতীরা। এমনকি, প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। রাতের ট্রেন যাত্রীদের জন্য কতটা নিরাপদ, উঠছে প্রশ্ন।অভিযোগ, একাধিক যাত্রী আহত হয়েছেন। কারও মাথা ফেটেছে, কারও হাত-পায়ে চোট লেগেছে। হাওড়া স্টেশনে নামার পর জিআরপিতে অভিযোগ করেন আক্রান্ত যাত্রীরা।




