খবর লাইভ : কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের আমলে গত কয়েক বছরে ভারতীয় রেলের বেহাল দশা। একের পর এক রেল প্রাণঘাতী দুর্ঘটনা যেন ডেইলি রুটিনে পরিণত হয়েছে। লোকাল হোক কিংবা মেইল, ঘণ্টার পর ঘণ্টা বিলম্ব। নিম্ন মানের খাবার। বিকল এসি। যাত্রী নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য কার্যত শিকেয় উঠেছে ভারতীয় রেলে। গত কয়েকবছরে পরিষেবার মান ক্রমেই নামছে। অভাব […]
Tag: train
ভোগান্তিতে যাত্রীরা, হাওড়া ডিভিশনে বাতিল হাফ ডজন লোকাল
খবর লাইভ : দুর্ভোগ যাত্রীদের। রেলের কাজের জেরে আজ শনিবার এবং রবিবার ৬টি লোকাল ট্রেন বাতিল থাকবে হাওড়া ডিভিশনে। রেল লাইনের মেরামতির কাজ চলবে শেওড়াফুলিতে। আজ বাতিল ট্রেনের নম্বর হল, হাওড়া থেকে – ৩৭২৯১, ৩৭৩৫১। আরও পড়ুনঃ উপনির্বাচনের ফল ঘোষণা আজ, কড়া নিরাপত্তায় চার কেন্দ্রের ভোট গণনা শুরু একইভাবে রবিবারও চারটি লোকাল ট্রেন বন্ধ থাকবে। বাতিল […]
হাওড়াগামী দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় হামলা, মারধরে মাথা ফাটল ট্রেন যাত্রীর
খবর লাইভ : হৃষীকেশ থেকে হাওড়াগামী দুন এক্সপ্রেসে হামলার ঘটনা। যাত্রীদের অভিযোগ, সোমবার রাতে ট্রেন যখন বিহারের মধ্যে দিয়ে আসছিল, তখন সংরক্ষিত কামরায় ওঠেন কয়েক জন। তাঁদের কাছে কোনও টিকিট ছিল না। তবুও সংরক্ষিত আসনে বসতে চান তারা। যাত্রীরা বাধা দিলে শুরু হয় দু’পক্ষের মধ্যে বচসা। সেই থেকেই মারামারির ঘটনা। ঘটনাটি ঘটেছে, দুন এক্সপ্রেসের এস […]
রবিবারেও স্বাভাবিক হচ্ছে না শিয়ালদহ শাখার রেল পরিষেবা!
খবর লাইভ : রেলযাত্রীদের ভোগান্তি যেন কমছেই না। শিয়ালদহতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে যে রেলের কাজ শুরু হয়েছে রবিবার দুপুরেও তা মিটবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। শিয়ালদহের ডিআরএম অফিস সূত্রে শনিবার রাতে জানা গিয়েছে, যে গতিতে চলছে কাজ, তাতে সব মিটতে রবিবার দুপুর পেরিয়ে যাবে। সেক্ষেত্রে আজ রাতের মধ্যে সব স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। […]
বৃহস্পতিবার থেকেই বন্ধ শিয়ালদহ স্টেশনের ৫ প্ল্যাটফর্ম! বাতিল ৮৮ লোকাল
খবর লাইভ : সব শাখায় ১২ কামরার ট্রেন চালানোই লক্ষ্য। সেকারণেই শিয়ালদহ স্টেশনের পাঁচটি প্ল্যাটফর্ম বৃহস্পতিবার মধ্যরাত থেকে বন্ধ থাকবে। রবিবার দুপুর পর্যন্ত ওই পাঁচটি প্ল্যাটফর্ম থেকে কোনও ট্রেন ছাড়বে না, প্রবেশও করবে না বলে সাফ জানিয়েছে রেল কর্তৃপক্ষ। শিয়ালদহের ডিআরএম দীপক নিগম জানিয়েছেন, ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজের জন্য এই […]
দমদম স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ! শিয়ালদহর মেইন শাখায় বাতিল শতাধিক ট্রেন
খবর লাইভ : দমদম স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলার কারণে শিয়ালদহের উত্তর শাখায় বাতিল একাধিক ট্রেন। শনিবার মধ্যরাত থেকেই একাধিক ট্রেন বাতিল থাকবে বলে জানা গিয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, ইন্টারলকিংয়ের কাজের কারণে টানা ৫২ ঘণ্টা শিয়ালদহ শাখায় মোট ১৪৩টি ট্রেন বাতিল করা হয়েছে। শুধু তা-ই নয়, বেশ কিছু ট্রেনের যাত্রাও সংক্ষিপ্ত করা হয়েছে বলে খবর। […]
উচ্চ মাধ্যমিকে বিশেষ পরিষেবা দেবে রেল, শিয়ালদহ ডিভিশনে বাড়ছে ট্রেন স্টপেজ
খবর লাইভ : সরস্বতী পুজোর একদিন পরেই শুরু হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীরা যাতে নির্ঝঞ্ঝাটে নিজেদের কেন্দ্রে পৌঁছে যেতে পারে তার জন্য বড় পদক্ষেপ নিল পূর্ব রেল। শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে শিয়ালদহ ডিভিশনের বেশ কিছু ট্রেনের স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আগামী ১৬ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত রেলের এই নতুন […]
চলন্ত কুলিক এক্সপ্রেসে আগুন! আতঙ্কে রেলযাত্রীরা
খবর লাইভ : ফের রেলে আগুন আতঙ্ক! শনিবার সকালে রাধিকাপুর থেকে কলকাতা যাওয়ার পথে কুলিক এক্সপ্রেসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ডাউন ১৩০৫৪ ট্রেনটি সাড়ে ৯টা নাগাদ খালতিপুর স্টেশন (মালদহ ডিভিশন)ছাড়ার পর আচমকাই চাকা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। তড়িঘড়ি থামানো হয় ট্রেন। ঘটনা জেরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। রেল সূত্রে জানা যাচ্ছে মালদহ ডিভিশনের […]
আদিবাসী সংগঠনের ভারত বনধের জের! বিভিন্ন স্টেশনে আটকে একাধিক ট্রেন
খবর লাইভ : পৃথক সারনা ধর্মের কোড চালু-সহ একাধিক দাবিতে ফের পথে আদিবাসী সেঙ্গেল অভিযান। এর আগেও একাধিকবার পথে নেমে বিক্ষোভ দেখালেও শনিবার ভারত বনধের ডাক দিয়েছে সংগঠনটি। আর তার জেরেই সাতসকালে চরম সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ। শনিবার সাতসকালে পুরুলিয়ায় ফের রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে সংগঠনের নেতা-কর্মীরা। যার জেরে সকাল থেকে থমকে […]
মদনপুর স্টেশনে রেল অবরোধ! বন্ধ শিয়ালদহ মেন শাখার ট্রেন চলাচল, দুর্ভোগে নিত্যযাত্রীরা
খবর লাইভ : মঙ্গলবার সাতসকাল থেকে কল্যাণীর মদনপুর স্টেশনে সমস্ত ট্রেন দাঁড় করানোর দাবিতে চলছে রেল অবরোধ। স্বভাবতই ব্যাহত শিয়ালদহ মেন শাখার ট্রেন চলাচল।প্রায় তিন ঘণ্টা অতিক্রান্ত হয়ে গেলেও এখনও ওঠেনি রেল অবরোধ। স্বভাবতই অফিস টাইমে চূড়ান্ত দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা। এই অবরোধের কারণে গেদে, কৃষ্ণনগর এবং শান্তিপুর শাখার সমস্ত আপ এবং ডাউন ট্রেন চলাচল বন্ধ […]










