National Special News Special Reports

নিটের কাউন্সেলিং বন্ধ রাখা যাবে না,এনটিএ-কে নোটিশ দিল সুপ্রিম কোর্ট

0
(0)

খবর লাইভ : এবার নিট মামলায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-কে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। পরীক্ষা বাতিলের আর্জি নিয়ে এনটিএ কী ভাবছে, তা জানতে চাওয়া হয়েছে। এনটিএ-র জবাবের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে। আগামী ৬ জুলাই নিট-র কাউন্সেলিং।ইতিমধ্যেই নিট-র প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি সামনে এসে। বিহারে প্রশ্ন ফাঁসের মূলচক্রী অমিত আনন্দ স্বীকার করে নিয়েছেন যে নিট পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। ৩০ থেকে ৩২ লক্ষ টাকার বিনিময়ে পড়ুয়াদের কাছে প্রশ্নপত্র বিক্রি করা হয়েছিল। এমনকী, পরীক্ষায় কী উত্তর লিখতে হবে, তাও পাখি পড়ার মতো করে মুখস্থ করিয়ে দেওয়া হয়েছিল পড়ুয়াদের।

আরও পড়ুনঃ আপাতত জেল মুক্তি হল না কেজরিওয়ালের, জামিনে স্থগিতাদেশ দিল্লি হাই কোর্টের

শুক্রবার শীর্ষ আদালতে নতুন করে নিট পরীক্ষা নিয়ে সিবিআই তদন্তের দাবিতে আর্জি জমা পড়ে। পরীক্ষা বাতিলের দাবি জানানো হয়েছে। পাশাপাশি অন্তত দুইদিনের জন্য কাউন্সেলিং বন্ধ রাখার আর্জিও জানানো হয়েছে। তবে সুপ্রিম কোর্টের তরফে সাফ জানানো হয়েছে, কাউন্সেলিং বন্ধ রাখা যাবে না। আগামী ৬ জুলাই নিট পরীক্ষার কাউন্সেলিং।বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি এসবিএন ভাট্টির এজলাসে শুনানিতে বলা হয়েছে যে এনটিএ-কে নোটিশ জারি করা হয়েছে। রিপোর্টে যদি গলদের উল্লেখ থাকে, তবে কাউন্সেলিং বাতিল হতে পারে, এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে।

বৃহস্পতিবারই বিভিন্ন হাইকোর্টে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রাস টেস্ট নিয়ে করা মামলাগুলিতে বৃহস্পতিবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। নিট নিয়ে বিভিন্ন হাইকোর্টে একাধিক মামলায় দায়ের হয়েছে। সেগুলিকে দেশের শীর্ষ আদালতে ট্রান্সফার করার আবেদন জানিয়ে একটি মামলা করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সেই মামলার প্রেক্ষিতে এবার এনটিএ-কে একটি নোটিশ ধরিয়েছে শীর্ষ আদালত। নিট নিয়ে দায়ের করা মামলাগুলিতে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং এসভিএন ভাট্টির অবকাশকালীন বেঞ্চ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *