National Special News Special Reports

কৃত্রিম বৃষ্টিতে দিল্লির দূষণ থেকে রক্ষা পেতে চাইছে কেজরিওয়াল সরকার

0
(0)

খবর লাইভ : দিল্লির দূষণের হাত থেকে রক্ষা পেতে কৃত্রিম বৃষ্টি নামানোর সিদ্ধান্ত নিল কেজরিওয়াল সরকার। দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই কানপুর আইআইটির গবেষকদের সঙ্গে বৈঠকের পর আগামী ২০ এবং ২১ নভেম্বর রাজধানীর আকাশে কৃত্রিম মেঘ তৈরি করে দূষণ ধুতে কৃত্রিম বৃষ্টি নামানোর পরিকল্পনা করছেন । গোপাল রাই বলেন, দূষণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ‘ক্লাউড সিডিং’ অর্থাৎ, কৃত্রিম বৃষ্টির সম্ভাবনা নিয়ে আইআইটি কানপুর গবেষকদের সঙ্গে বৈঠক হয়। সে বৈঠকেই এই প্রস্তাব পেশ করা হয়। বৃহস্পতিবার এই নিয়ে তাঁরা সরকারের কাছে বিস্তারিত প্রস্তাব পাঠাবেন বলে সিদ্ধান্ত হয়েছে।

এনসিআরে দূষণের মাত্রা ক্রমাগত বাড়ছে। দূষণ রোধ করার জন্য জিআরএপি ৪ সহ অনেক পদক্ষেপই নেওয়া হয়েছে কিন্তু এখনও পর্যন্ত সাফল্য মেলেনি। দূষণ মোকাবেলায় কেজরিওয়াল সরকার এখন তাই নতুন পরিকল্পনা নিতে চলেছে। মনে করা হচ্ছে সরকারের এই পরীক্ষা দিল্লির দূষণ দূর করবে কিছুটা হলেও। উল্লেখ্য বিজ্ঞানীরা জানিয়েছেন, বাতাসে জলীয় বাষ্প বা মেঘ থাকলে তবেই এই কৃত্রিম বৃষ্টি করানো সম্ভব। আবহবিদদের যুক্তি, আগামী ২০-২১ নভেম্বর দিল্লির পরিস্থিতি কৃত্রিম মেঘের অনুকূল হওয়ার সম্ভাবনা । আইআইটি-র বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করে এ নিয়ে শীর্ষ আদালতে দিল্লি সরকার শীঘ্রই একটি রিপোর্টও জমা দেবেন। গোপাল রাই জানিয়েছেন, শুক্রবার সুপ্রিম কোর্টে শুনানির সময়, আমরা এই প্রস্তাবটি পেশ করব যাতে আদালত এটি দেখতে পারে। আদালত যদি অনুমতি দেয় তবে আমরা প্রয়োজনীয় অনুমতি নিতে কেন্দ্রের সাথে কথা বলবো। উল্লেখ্য বৃহস্পতিবারও রাজধানীতে বাতাসের গুণগত মানের সূচক ছিল ৩৯৮ , যা মারাত্মক স্তরে ।
উল্লেখ্য, কৃত্রিম বৃষ্টি পেতে প্রথমে সিলভার আয়োডাইড স্প্রে করে ক্লাউড সিডিং অর্থাৎ নকল মেঘ প্রস্তুত করতে হবে। এই প্রক্রিয়ার জন্য, মেঘের মধ্যে ছোট ছোট কণা পাঠানো হয় যা মেঘের মধ্যে গিয়ে সিলভার আয়োডাইড, শুকনো বরফ এবং ক্লোরাইড স্প্রে করে। এ কারণে মেঘে জলের ফোঁটা জমে যায়। এই জলের ফোঁটা পরে বৃষ্টিতে পরিণত হয়।
এই অভিজ্ঞতা যদিও দিল্লির মানুষের কাছে নতুন তবে এই প্রযুক্তি আগেই ব্যবহার করেছ আমেরিকা, চিন, ইজরায়েল এবং দক্ষিণ আফ্রিকা সহ অনেক দেশ । জানা গিয়েছে, বাতাসের গতিবেগ অনুযায়ী মেঘে রাসায়নিক স্প্রে করতে ঘণ্টায় ৩ থেকে ৫ লাখ টাকা খরচ হয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *