National Special News Special Reports

১৮ জুনের ইউজিসি নেট পরীক্ষাকে বাতিল ঘোষণা করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক

0
(0)

খবর লাইভ : ১৮ জুন হওয়া ইউজিসি নেট পরীক্ষাকে বাতিল ঘোষণা করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক৷ পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু অনিয়মের অভিযোগ সামনে আসার পরই তড়িঘড়ি বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার৷ পাশাপাশি, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে যে অনিয়মের অভিযোগ উঠেছে, তার তদন্তভার সিবিআই-কে দেওয়া হয়েছে৷

গতকাল, ১৮ জুন দেশজুড়ে ইউজিসি নেট পরীক্ষার আয়োজন করা হয়েছিল৷ সেই পরীক্ষাই বাতিল করা হল৷ নতুন করে আবার কবে পরীক্ষা নেওয়া হবে, তার দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷

গতকাল নেট পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে অনিয়ম হয়েছে বলে সূত্র মারফত খবর পায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্ত ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের থ্রেট অ্যানালেটিক্স ইউনিট৷ এর পরই বিষয়টি ইউজিসি-কে জানানো হয়৷ প্রাথমিক ভাবে অভিযোগের গুরুত্ব বিবেচনা করেই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক৷

দেশের বিভিন্ন শহরে গতকাল নেট পরীক্ষার আয়োজন করা হয়েছিল৷ এর আগে নিট-ইউজি পরীক্ষাতেও প্রশ্ন ফাঁসের মতো গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে৷ বিষয়টি গড়িয়েছে সুপ্রিম কোর্টে৷ শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছে পরীক্ষা নেওয়ার দায়িত্বে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং কেন্দ্রীয় সরকারকে৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *