National Special News Special Reports

আর কোনও দিন ভোটের ভবিষ্যদ্বাণী করবেন না ভোটকুশলী প্রশান্ত কিশোর!

0
(0)

খবর লাইভ : এবারের লোকসভা ভোটের ভবিষ্যদ্বাণী মেলাতে পারেননি ভোটকুশলী প্রশান্ত কিশোর। নির্বাচনী ফল প্রকাশের তিন দিন পর অবশেষে ‘ভুল’ মানলেন প্রশান্ত। বললেন, আর কোনও দিন ভোটের ভবিষ্যদ্বাণী করবেন না।

২১ মে যখন দেশে পঞ্চম দফার ভোট সবে শেষ হয়েছে, এক সাক্ষাৎকারে প্রশান্ত বলেছিলেন, বিজেপি তাদের ২০১৯ সালের ‘পারফরম্যান্স’ ধরে রাখবে। ২০১৯ সালে ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি একা ৩০৩টি আসনে জিতেছিল। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জিতেছিল ৩৩৬টি আসন।

আরও পড়ুনঃ ঐপুজোর আগেই ফের ভোট! এবার রাজ্যের নয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন

প্রশান্ত বলেছিলেন, ‘‘বিজেপি যতই ৪০০ পার করার কথা বলুক আমার মনে হয় না তা সম্ভব। সেটা করতে হলে বিজেপিকে ৩৭০টি আসনে জিততে হবে। সেটা ওরা পারবে না। তবে আমার মনে হয়, বিজেপি ২৭০-এর নীচেও নামবে না। আমার মতে ওরা ২০১৯ সালের ফলাফলই বজায় রাখবে।’’
প্রশান্ত বলেছেন, “আমি একজন ভোটকুশলী। আমার কাজ ভোটের রণকৌশল ঠিক করা। ভোটের ফল নিয়ে ভবিষ্যদ্বাণী আমি সাধারণত করি না। এ বারও করা উচিত হয়নি। গত দু’বছরে এই নিয়ে দু’বার এই নম্বরে নিয়ে মাথা ঘামানোর ভুল করলাম।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *