খবর লাইভ : এবছর সেই সমীকরণ বদলেছে। এখন এনডিএর শরিক শিন্ডের শিবসেনা এবং অজিত পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি। এ বছর নতুন এনডিএ জোট মহারাষ্ট্রে জিতেছে সাকুল্যে ১৭টি আসন। যার মধ্যে বিজেপির হাতে এসেছে কেবল ন’টি আসন। অন্য দিকে মহারাষ্ট্রে ভাল ফল করেছে বিরোধী জোট ইন্ডিয়া। তারা পেয়েছে ৩০টি আসন। মঙ্গলবার এই ফল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই খারাপ ফলের দায় নিজের কাঁধে নিয়ে ইস্তফা দিতে চেয়েছিলেন মহারাষ্ট্রে বিজেপির শীর্ষনেতা দেবেন্দ্র ফড়ণবিশ। তবে সেই ইস্তাফাপত্র গ্রহণ করেননি শাহ।
আরও পড়ুনঃ জামাইষষ্ঠী উপলক্ষে অর্ধদিবস ছুটি ঘোষণা রাজ্যের
মহারাষ্ট্রে লোকসভা ভোটে ভরাডুবি হয়েছে বিজেপির। তার দায় নিয়ে ইস্তফা দিতে চেয়েছিলেন পদ্মের শীর্ষনেতা দেবেন্দ্র ফড়ণবিশ যিনি ওই রাজ্যের একনাথ শিন্ডে সরকারের উপমুখ্যমন্ত্রীও। কিন্তু সেই ইস্তফাপত্র গ্রহণ করলেন না অমিত শাহ।তিনি তাঁকে এও বলেন, এখনই যদি তিনি ইস্তফা দেন তবে মহারাষ্ট্রে বিজেপি কর্মীরা আরও আশাহত হয়ে পড়বেন।
শুক্রবার ছিল এনডিএর বৈঠক। সেই বৈঠকের পরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিন্ডে এবং দুই উপ মুখ্যমন্ত্রী পওয়ার এবং ফড়ণবিশকে নিয়ে বৈঠকে বসেন শাহ। আগামী ভোটের রণকৌশল নিয়ে আলোচনার পাশাপাশি উঠে আসে ফড়ণবিশের ইস্তফা প্রসঙ্গ। শাহ স্পষ্ট জানিয়ে দেন, তিনি ওই ইস্তফা গ্রহণ করবেন না। ফড়ণবিশ যেন মহারাষ্ট্রে তাঁর দায়িত্ব যথাবিধি পালন করেন।



