National Special News Special Reports

লোকসভা ভোটের রাজ্যওয়াড়ি ফল বিশ্লেষণ, পর্যালোচনার জন্য শনিবার কংগ্রেস নেতৃত্বের বৈঠক শুরু

0
(0)

খবর লাইভ : ২০১৪ সালে ৪৪ এবং ২০১৯-এ ৫২টি আসনে জেতা কংগ্রেস এ বার লোকসভা নির্বাচনে ৯৯টি আসন জিতে ‘প্রধান বিরোধী দল’-এর মর্যাদা পুনরুদ্ধার করেছে। তবে জাতীয় প্রেক্ষাপটে তুলনামূলক ভাল ফল করলেও কংগ্রেস শীর্ষ নেতৃত্ব মনে করছেন, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, উত্তরাখণ্ড এবং কংগ্রেস শাসিত কর্নাটক ও হিমাচল প্রদেশে দলের ফল খুবই খারাপ হয়েছে।

কংগ্রেস শাসিত হিমাচলের চারটি লোকসভাই বিজেপি জিতেছে। শুধু তা-ই নয়, মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখুর বিধানসভা কেন্দ্র-সহ সব বিধানসভা এলাকাতেই কংগ্রেস পিছিয়ে রয়েছে। অথচ হিমাচলের ছয় বিদ্রোহী কংগ্রেস বিধায়কের সদস্যপদ খারিজের পরে সেখানে উপনির্বাচন হয়েছিল। তার মধ্যে চারটি কেন্দ্রে কংগ্রেস জিতেছে।
লোকসভা ভোটের ফলাফল পর্যালোচনার জন্য শনিবার দুপুর থেকে শুরু হয়েছে দলের সর্বোচ্চ নীতিনির্ধারক মঞ্চ, ওয়ার্কিং কমিটির বৈঠক। ১৯৯৯ এবং ২০১৪ সালের লোকসভা ভোটে বিপর্যয়ের পর কংগ্রেসের তৎকালীন সভানেত্রী সনিয়া গান্ধী ওয়ার্কিং কমিটির বৈঠকেই প্রবীণ নেতা একে অ্যান্টনিকে মাথায় রেখে একটি কমিটি গঠন করেছিলেন। সেই কমিটির সুপারিশ মেনে সাংগঠনিক স্তরে কিছু পদক্ষেপও করা হয়েছিল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *