National Special News Special Reports

গুজরাট উপকূলে আটক পাক নৌকা‌ থেকে উদ্ধার বিপুল মাদক ও আগ্নেয়াস্ত্র

0
(0)

খবর লাইভ : ফের একবার গুজরাট উপকূলে আটক করা হল পাকিস্তানি নৌকা। রবিবার গভীর রাতে নৌকাটিকে আটক করে ভারতীয় উপকূলরক্ষা বাহিনী। নৌকা থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৩০০ কোটি টাকার বিপুল পরিমাণ মাদক ও প্রচুর আগ্নেয়াস্ত্র। পাশাপাশি ১০ জন পাক নাগরিককে আটক করা হয়েছে।

জানা গিয়েছে, গুজরাট সন্ত্রাসসমন শাখার নির্দিষ্ট খবরের ভিত্তিতে রবিবার রাতে উপকূলে হানা দেয় উপকূলরক্ষী বাহিনী। ‘আল সহেলি’ নামক এক পাক নৌকাকে আটক করা হয়। নৌকায় ছিল ১০ জন পাক নাগরিক। তদন্তের স্বার্থে তাঁদের আটক করে নিয়ে যাওয়া হয় ওখা এলাকায়।
ভারতীয় উপকূলরক্ষা বাহিনী সূত্রে খবর, আটক পাকিস্তানি নৌকা থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক মিলেছে। উদ্ধার হয়েছে ৪০ কেজি মাদক। যার বাজারমূল্য প্রায় ৩০০ কোটি টাকা। মনে করা হচ্ছে,পাকিস্তান থেকে মাদক ও আগ্নেয়াস্ত্র পাচার করার ছক ছিল। কিন্তু ভারতীয় উপকূলরক্ষা বাহিনীর তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে গেল। আটক ১০ জনকে জেরা করে চক্রের বিষয় জানার চেষ্টা চলছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *