National Special News Special Reports

চড় খেয়েও বেফাঁস কঙ্গনা! কী বললেন সদ্যজয়ী সাংসদ

0
(0)

খবর লাইভ : আপাত শান্ত চণ্ডীগড় বিমানবন্দর, হঠাৎ ছড়িয়ে পড়লো চাঞ্চল্য। বলিউড অভিনেত্রী তথা সদ্যজয়ী বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত  চড় খেলেন এক মহিলা সিআরপিএফ জওয়ানের হাতে। ঘটনাকে ঘিরে যখন চারিদিকে জোর চর্চা শুরু হয়েছে, তখনই কেন এমন কাণ্ড ঘটিয়েছেন তার ব্যাখ্যা দিলেন ওই মহিলা জওয়ান। স্পষ্ট জানালেন গভীর ক্ষত থেকেই এই প্রতিক্রিয়া।

রাজধানীতে কৃষক আন্দোলনের (Farmer’s Protest) সময়ে তখন গেরুয়া শিবিরকে প্রশ্ন করতে আন্দোলনকারীদের ‘খলিস্তানি’ ও ‘সন্ত্রাসবাদী’ বলে আক্রমণ করেছিলেন কঙ্গনা। “এরা ১০০ টাকার বিনিময়ে আন্দোলনে বসেছেন” বলেও কটুক্তি করেন অভিনেত্রী। এই আন্দোলনে সামিল ছিলেন এই তরুণীর মা। কঙ্গনাকে সামনে দেখে এদিন ক্ষোভে ফেটে পড়েন মহিলা CRPF জওয়ান। স্পষ্ট বলেন, ” আমার মা সেদিন ওই আন্দোলনে ছিলেন, তাহলে আমার মা কি ১০০ টাকায় বিক্রি হয়েছিলেন?” অকপটে জানান, সদ্য বিজয়ী বিজেপি সাংসদ তথা অভিনেত্রী যে মন্তব্য করেছেন তার তীব্র বিরোধিতা করেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন। এই কাজের জন্য যে বিন্দুমাত্র আফসোস নেই তাঁর, সেটা ওই জওয়ানের চোখ মুখ দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছিল। এই নিয়ে যখন দেশ জুড়ে চর্চা, তখন এক ভিডিও বার্তা দিলেন কঙ্গনা। বলিউডের বিতর্কিত নায়িকা বলেন, এই ঘটনায় তিনি হতবাক। গোটা বিষয়টা উপরমহলকে জানাবেন। এইসব বলতে গিয়ে আচমকাই তিনি পাঞ্জাবকে টার্গেট করেন এবং সেই রাজ্যকে ‘জঙ্গিদের ঘাঁটি’, ‘খলিস্তানিদের আখড়া’ বলে উল্লেখ করেন। তাজ্জব ব্যাপার যে এই মন্তব্যের জন্য বিন্দুমাত্র দুঃখ প্রকাশ নয় এমনকি মূল ঘটনা সম্পর্কে কোনও সাফাইও দেননি তিনি। অথচ আচমকাই পাঞ্জাবকে আক্রমণ করতে শুরু করলেন। একটা নির্বাচিত সরকার দ্বারা পরিচালিত রাজ্যকে ‘জঙ্গিদের ঘাঁটি’ বলতে বিন্দুমাত্র বাঁধলো না বিজেপির টিকিটে সদ্য জয়ী হওয়া মান্ডির সাংসদের। কার্যত নিজের কাজের কোনও জবাব না দিতে পেরে বেফাঁস বিতর্কিত মন্তব্য করে মুখ বাঁচানোর চেষ্টা করলেন কঙ্গনা। রাজনৈতিক মহলের মতে এই ধরনের ভিডিও বার্তা দিয়ে আরও বেশি অপদস্থ হলেন কঙ্গনা নিজেই।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *