Special News Special Reports State

নির্বাচন কমিশন প্রকাশ করবে লজিক্যাল ডিসক্রিপেন্সি ও আনম্যাপড ভোটারদের সম্পূর্ণ তালিকা

0
(0)

খবর লাইভ : সুপ্রিম কোর্টের নির্দেশের পর নির্বাচন কমিশন  পশ্চিমবঙ্গের চলমান ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) প্রক্রিয়ায় ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ এবং ‘আনম্যাপড’ ভোটারদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করবে বলে নতুন বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে।

কমিশনের তথ্যমতে, পশ্চিমবঙ্গে প্রায় ৩১,৬৮,৪২৬ জন ‘আনম্যাপড’ ভোটার এবং ৯৪,৪৯,১৩২ জনের তথ্যগত অসঙ্গতি বা ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ রয়েছে।

নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব তালিকা ২৫ জানুয়ারি থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। ভোটাররা নিজ নামে থাকা তথ্য ভুল বা অসঙ্গতি ঠিক করার জন্য অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে সংশ্লিষ্ট নথি ও আপত্তি জমা দিতে পারবেন। শোনানির সময় মাধ্যমিক পাশ সার্টিফিকেট ছাড়াও মাধ্যমিক অ্যাডমিট কার্ড জমা দেওয়া যাবে।

এসআইআর প্রক্রিয়ার সময় বিভিন্ন স্থানে বিক্ষোভ, বিশৃঙ্খলা প্রতিরোধে কমিশন পূর্বেই সতর্ক করে দিয়েছে, কেউ আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পাশাপাশি প্রত্যেক জেলা প্রশাসক ও পুলিশকে যথেষ্ট কর্মী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে যেন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এই পদক্ষেপের লক্ষ্য হল ভোটার তালিকা সংশোধনে স্বচ্ছতা বৃদ্ধি করা এবং ভোটারদের ভুল ঠিক করার যথাযথ সুযোগ দেওয়া। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণে ভোটারদের সুবিধা ও ন্যায্য সুযোগ নিশ্চিত করার প্রয়োজনীয়তা পুনরায় জোরালোভাবে উঠে এসেছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *