Special News Special Reports State

ভোটের সকাল থেকেই বিজেপি-তৃণমূল সংঘর্ষে রক্তারক্তি কাণ্ড সন্দেশখালিতে

0
(0)

খবর লাইভ : বসিরহাট লোকসভার সন্দেশখালি ঘিরে যাবতীয় কৌতূহল রাজনৈতিক মহল থেকে আমজনতার মধ্যে। শুক্রবার রাত থেকেই সন্ত্রস্ত ছিল সন্দেশখালি। রাতের অন্ধকারে কেউ বা কারা ঘরে ঘরে ঢুকে শাসাচ্ছিল বলে অভিযোগ মহিলাদের। শনিবার ভোটের সকালে দেখা গেল যথারীতি সন্দেশখালির কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ছে রাজনৈতিক অশান্তি। বয়রামারিতে বিজেপি-তৃণমূল সংঘর্ষে রক্তারক্তি কাণ্ড ঘটে গেল! ভাঙচুর হল বাইক, মাটিতে লুটিয়ে পড়ল বিজেপির দলীয় পতাকা। গোটা ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও বসিরবহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর দাবি, সন্দেশখালিতে তৃণমূল অশান্তি বাঁধানোর চেষ্টা করছে, কিন্তু লাভ নেই। এখানে পদ্ম ফুটবেই।

আরও পড়ুনঃ শেষ পর্বের নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে কলকাতায় দেদার ছাপ্পা মারার অভিযোগ বিজেপির

জানা গিয়েছে, বিজেপি কর্মী, সমর্থকদের মারধরের অভিযোগ ওঠে। এক বিজেপি কর্মীর মাথা ফেটে যায়। চারটি বাইক ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।এসব অশান্তির মাঝেই বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র সন্দেশখালির একটি বুথে ভোট দিয়েছেন। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পর তিনি বলেন, “তৃণমূল এখানে অশান্তির চেষ্টা করছে। তবে এই ভোট বাংলার মা-বোনের সম্মানের, যারা দিনের পর দিন অত্যাচার সহ্য করেছেন। মোদির হাত শক্ত করতেই হবে।” দৃঢ় কন্ঠে তাঁর মন্তব্য, “সন্দেশখালিতে পদ্ম ফুটবেই।” যদিও এদিন সকাল থেকে তৃণমূল প্রার্থী হাজি নুরুলকে দেখা যায়নি কোথাও।

অশান্ত হয়েছে সন্দেশখালির বয়রামারি এলাকাও। সেখানে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তাঁরও মাথা ফেটে গিয়েছে। এলাকায় ন্যাজাট থানার ওসি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। অভিযোগ, বয়রামারির একটি বুথে ছাপ্পা ভোট চলছিল। বিজেপি কর্মী প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *