Special News Special Reports State

ভোটের আগে লক্ষ লক্ষ টাকার জাল নোট উদ্ধার বসিরহাটে

0
(0)

খবর লাইভ : লক্ষ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হল উত্তর ২৪ পরগনার বসিরহাটে। শনিবার ভোটের আগে লক্ষ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হল। শুক্রবার গভীর রাতে বসিরহাটের বর্ণালিপাড়া এলাকায় একটি বহুতল আবাসনে অভিযান চালিয়ে এই বিপুল টাকা উদ্ধার কর হয়। তাতে ২২ লক্ষ টাকারও বেশি জাল টাকা পাওয়া যায়। তার সঙ্গে মেলে নকল সোনার বাট, কালার প্রিন্টার, টাকা ছাপানোর কাগজ ইত্যাদি। এই ঘটনায় মোট আট জনকে গ্রেফতার করেছে ‘স্পেশাল অপারেশন গ্রুপ’ (এসওজি) এবং বসিরহাট থানার পুলিশ।

আরও পড়ুনঃ ভোটের সকাল থেকেই বিজেপি-তৃণমূল সংঘর্ষে রক্তারক্তি কাণ্ড সন্দেশখালিতে

ধৃত আট জনের মধ্যে পাঁচ জনই ভিন্‌রাজ্যের বাসিন্দা। এক জনের বাড়ি বসিরহাটে এবং আর এক জন থাকেন বাদুড়িয়াতে। ওই জাল টাকা ছাপানোর চক্রে আরও কে কে জড়িত, তা তদন্ত করে দেখছে পুলিশ।বসিরহাট লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্র— বাদুড়িয়া, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ। ওই সব ক’টি আসনেই ২০২১ সালে বিধানসভা ভোটে জয়ী হয়েছিল তৃণমূল। এখনও বসিরহাটে ভোট গ্রহণ চলছে। বিকেল চারটে পর্যন্ত এখানে ভোট পড়েছে ৪৭ শতাংশ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *