খবর লাইভ : আইনশৃঙ্খলা রক্ষায় ভাঙড়কে কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর সেই নির্দেশ মেনেই এবার ভাঙড়ের চারটি থানা আসতে চলেছে কলকাতা পুলিশের আওতায়। নতুন বছরের ২ জানুয়ারি ভাঙড়ের চারটি থানা কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হতে চলেছে বলে খবর। ভাঙড় ও উত্তর কাশীপুর থানা ছাড়াও নতুন ২ থানা পোলেরহাট, চন্দনেশ্বর থানা এবার থেকে কলকাতা পুলিশের আওতায় আসবে। সূত্রের খবর, শনিবার রাতেই ভাঙড়ের চারটি থানায় পুলিশের লাঠি, হেলমেট, ওয়াকিটকি-সহ যাবতীয় সরঞ্জাম চলে এসেছে।
আরও পড়ুনঃ ইজরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ যোগ, ৪ জনকে ফাঁসি দিল ইরান
সূত্রের খবর, রবিবার কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল চারটি থানা পরিদর্শনে আসবেন। ১ জানুয়ারি থেকে ফোর্সও ঢুকবে থানাগুলিতে। উল্লেখ্য, গত জুলাই মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনা হবে। তারপরই শুরু হয়ে যায় তোড়জোড়।




