Special News Special Reports

কেকে-র মৃত্যুর জের, বড় বদল নজরুল মঞ্চের জলসায়

0
(0)

খবর লাইভ  : কেকে-র মৃত্যুর  ক্ষত  এখনও শুকায়নি।  বড় বদল নজরুল মঞ্চের জলসায়। এ বার জলসা চলাকালীন নজরুল মঞ্চের ভিতরে এবং বাইরে অ্যাম্বুল্যান্স রাখা থাকবে। থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসকেরাও। এমনকি, অঘটন ঘটলে বা কেউ অসুস্থ হয়ে পড়লে যাতে চিকিৎসা শুরু হতে কোনও দেরি না হয়, তার জন্য আগে থেকে বলে রাখা হচ্ছে কাছের হাসপাতালকেও।

গত মঙ্গলবার এই নজরুল মঞ্চে অনুষ্ঠান করার সময়েই অসুস্থ হয়ে পড়েন মুম্বইয়ের গায়ক কেকে। পরে তিনি মারা যান। সেই ঘটনার পর শুক্রবারই প্রথম নজরুল মঞ্চে কলেজ ফেস্টের আসর বসতে চলেছে। গান গাইবেন অনুপম রায়। কেকে-কাণ্ডের পর অনুপমের অনুষ্ঠানে কী কী সতর্কতামূলক ব্যবস্থা থাকছে তা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশের সঙ্গে বৈঠক করেন আয়োজক কলেজ কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছেন, নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন দু’টি অ্যাম্বুল্যান্স থাকবে একটি ভিতরে এবং একটি বাইরে। এ ছাড়া থাকবেন দু’জন চিকিৎসক— একজন জেনারেল মেডিসিনের অন্যজন হৃদ‌রোগের।

মঞ্চে যাতে কোনওরকম গরমের সমস্যা না হয়, সেজন্য ছ’টি পোর্টেবল এসি বা স্ট্যান্ড ফ্যান বা কুলার চালু থাকবে জলসা চলাকালীন। পাশাপাশি মঞ্চে তারকার কাছে যাতে কোনও দর্শক পৌঁছতে না পারেন, সে জন্যও বাউন্সারদের একটি দল থাকবে মঞ্চের কাছেই। এমনকি নজরুল মঞ্চের ভিতরে একটি পাসে একজনের বেশি ঢুকতে দেওয়া হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *